T20 World Cup 2024: বিশ্বকাপের প্রথম ম্যাচে এক ওভারে উঠল ৩৩ রান

Jeremy Gordon gave 33 runs in a T20 World Cup 2024 over

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। এই ম্যাচে আমেরিকার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন অ্যান্ড্রিস গাউস ও অ্যারন জোন্স। এই দুই খেলোয়াড়ের কারণেই সহজে ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি যুক্তরাষ্ট্রের প্রথম জয়। কিন্তু ম্যাচে বেশ বিব্রতকর এক রেকর্ড গড়েছেন কানাডার ফাস্ট বোলার। কানাডার পেস বোলার … Read more

অর্শদ্বীপ সিংয়ের সঙ্গে চুক্তি বাড়াল এফসি গোয়া

arshdeep singh Football

মানালো মার্কেজের তত্ত্বাবধানে নতুন মরশুমে সাফল্য পাওয়ার লক্ষ্য এফসি গোয়ার (FC Goa )। সেইমতো দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এই সিজনে দুরন্ত পারফরম্যান্স থাকলেও চূড়ান্ত সাফল্য মেলেনি। টুর্নামেন্টের সেমিফাইনালে তাদের পরাজিত হতে হয় মুম্বাই দলের কাছে। সেমির প্রথম লেগের ম্যাচে দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় পেট্রো ক্র্যাটকির ছেলেরা। … Read more

T20 World Cup 2024: বিশ্বকাপের প্রথম ম্যাচেই অসংখ্য রেকর্ড, পরপর ছয়

usa vs canada t20 world cup 2024

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে আয়োজক আমেরিকা (USA vs Canada)। কানাডার সঙ্গে খেলা ম্যাচে অ্যারন জোন্সের ঝড়ো ইনিংসের সৌজন্যে ১৯৫ রানের টার্গেটে সহজেই জয় পায় দলটি। ম্যাচ চলাকালীন জোন্স ছক্কার রেকর্ড গড়েছেন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি হয়েছে জমজমাট। কানাডার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়োজক … Read more

হাতে পাবেন ভারত-কুয়েত ম্যাচ টিকিট, কোথায় এবং কতক্ষণ?

How to Buy Tickets for India vs Kuwait

অবশেষে মিলছে টিকিট। এবার যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে অনলাইন টিকিট (India vs Kuwait) সংগ্রহ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সেইমতো আজ থেকেই স্টেডিয়ামের টিকিট কাউন্টার গুলি থেকে শুরু হয়েছে টিকিট বিতরণ। যতদূর জানা গিয়েছে, সকাল ১১ টা থেকে শুরু করে বিকেল ৬টা পর্যন্ত নিজেদের টিকিট তুলে নিতে পারবেন সকলে। স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে দেওয়া শুরু … Read more

গোয়ার এই ফুটবলারের দিকে নজর লাল-হলুদের, সম্ভাবনা প্রবল

Saviour Gama

বর্তমানে নতুন মরশুমের জন্য ঘর গোছানো কাজ অনেকটাই সেরে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সময় এগোনোর সাথে সাথে দল বদলের বাজারে যথেষ্ট প্রভাব ফেলছে ইমামি ম্যানেজমেন্ট। কিছুদিন আগেই তারা চূড়ান্ত করেছে গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্টাকোসকে। একটা সময় এই ফুটবলারকে নেওয়ার জন্য আইএসএল জয়ী ক্লাব মুম্বাই সিটি এফসি সক্রিয়তা দেখালেও তা বেশিদিন স্থায়ী হয়নি। সময় এগোনোর সাথে সাথেই এই ফুটবলারকে চূড়ান্ত করেছে এবারের সুপার কাপ জয়ীরা। এছাড়াও কয়েকজন বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে ম্যানেজমেন্টের।

পাশাপাশি একাধিক ভারতীয় ফুটবলারদের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। পূর্বে ডেভিড লালাসাঙ্গার পাশাপাশি আরও বেশকিছু তরুণ প্রতিভাকে চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল।‌ সব ঠিকঠাক থাকলে দুই সাজিকে ও খেলতে দেখা যেতে পারে মশাল ব্রিগেডে। কিন্তু সেখানেই শেষ নয়। নিজেদের প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চের ও শক্তি বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের। সেইমতো এবার তাদের নজর গিয়ে পড়েছে এক গোয়ান ডিফেন্ডারের দিকে। তিনি সেভিয়ার গামা। উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা গেম টাইম পাননি এই লেফটব্যাক।

মূলত জয় গুপ্তার অধিক সক্রিয়তার ফলে অধিকাংশ সময় রিজার্ভ বেঞ্চেই থাকতে হয়েছে এই ফুটবলারকে। সেজন্য নতুন ফুটবল মরশুমে দল ছাড়ার ভাবনা ছিল অনেক আগে থেকেই। বর্তমানে তার দিকে নজর রয়েছে ইমামি ম্যানেজমেন্টের। যতদূর জানা গিয়েছে, এই ফুটবলারের সঙ্গে কথাবার্তা নাকি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে লগ্নিকারী সংস্থা। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই ডিফেন্ডার। তিনি আসলে নিঃসন্দেহে শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের।

তিনবার এসিএল ইনজুরির পরেও বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখছেন ‘সব্জি বিক্রেতা’ তাপস

three time Football acl injured tapas kumar pal inspiring story

একই পায়ে তিনবার এসিএল (ACL) ইনজুরি। চিকিৎসকরা আর ফুটবল (Football) না খেলার পরামর্শ দিয়েছেন। ত্রিবেণীর মগরার ‘ফুটবল পাগল’ তাপস কুমার পাল মাঠকে দূরে সরিয়ে রাখতে পারেননি বেশি দিন। আবার বল পায়ে শুরু করেছেন ফুটবল। খেলবেন কলকাতা ফুটবল লিগের (CFL) ফার্স্ট ডিভিশনের টিম সুপার ব্যানের হয়ে।

ডান পায়ে তিনবার চোট, তিনবারই এসিএল ইনজুরি। বেঙ্গালুরুর নামী জায়গা থেকে চিকিৎসা করার পর ডাক্তার বলেই দিয়েছিলেন, ফুটবল খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব না। কিন্তু তাপস বারবার ফায়ার এসেছেন নিজের ভালবাসার ফুটবল মাঠে। সংসারের চাপে তাঁকে বাজারে সব্জি বিক্রি করতে হচ্ছে। বাবার স্বপ্ন পূরণ করার জন্য এখনও লড়াই করে যাচ্ছেন তাপস।

East Bengal: বার্সেলোনার লা মাসিয়ার দর্শনে ইস্টবেঙ্গলকে সাজাচ্ছেন কুয়াদ্রত!

আক্ষেপ করে তাপস বলেছেন, “সাকসেসের দরজায় দাঁড়িয়ে ছিলাম একটা সময়। সেখান থেকে ভাগ্যের দোষে বারবার ইনজুরির জন্য সাফল্যের দরজা ছুঁতে পারিনি। আমি ফুটবল পাগল ছেলে, তাই সবাই মানা করার পরও জেদ করে এখনো ফুটবলটা খেলি। অনেকে আমাকে পাগল বলে। আমার জেদ ইস্টবেঙ্গল, মোহনবাগানের হয়ে খেলার, টিম ইন্ডিয়ার হয়ে খেলার।”

তাপসের ফুটবল প্রোফাইল রীতিমতো ঈর্ষণীয়। আশিক কুরুনিয়ন, আশীষ রাইদের সঙ্গে খেলেছেন। কলকাতার বিধাননগর অ্যাকাডেমি থেকে উঠে আসার পর অনূর্ধ্ব ১৭ পুনে এফসি, অনূর্ধ্ব ১৯ ডিএসকে অ্যাকাডেমির মতো নাম করা জায়গায় ছিলেন। ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে খেলেছেন সুব্রত কাপ। অনূর্ধ্ব ১৭ অল ইন্ডিয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন তাপস কুমার পাল। ২০১৫ ও ২০১৬ সালে পুনে এফসির হয়ে খেলেছেন পুনে লিগ। ২০১৭-তে ডেএসকে’র হয়ে খেলেছেন অনূর্ধ্ব ১৯ আই লিগ। ২০২১-২২ মরসুমে খেলেছেন গোয়া প্রো লিগ।

ISL: ক্লাবকে বিদায় জানাল দুই ‘প্রহরী’, একজন বাংলার

সেন্টার ব্যাক ও সাইড ব্যাক পজিশনে খেলতে পারেন মগরার তাপস কুমার পাল। আর্মিতে চাকরির সুযোগ এসেছিল, হয়নি চোটের জন্য।

তাপস বলেছেন, “এলাকার অনেক ছেলেমেয়ে, তাদের বাবা-মা অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু আমি বারংবার চোট পাওয়ার পর তারাও আর সাহস দেখাতে পারছে না। আমি এখনও হাল ছাড়েনি। এখনও পারবো, এই আশা নিয়ে কলকাতা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন ক্লাবে সই করেছি।”

East Bengal: বার্সেলোনার লা মাসিয়ার দর্শনে ইস্টবেঙ্গলকে সাজাচ্ছেন কুয়াদ্রত!

east bengal Carles Cuadrat

২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের (East Bengal) প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) তাঁর পরিকল্পনা মতো চলার চেষ্টা করেছেন। তাঁর কোচিংয়েই ট্রফি খরা কেটেছে ইস্টবেঙ্গলের। সুপার কাপ এসেছে ক্লাবে। তিনি গত মরসুমে নন্দকুমার, প্রভসুখন গিল, সাউল, নিশু কুমার এবং হিজাজি মাহেরের মতো খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছিলেন। ক্লাবের সঙ্গে নওরেম মহেশের চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ফলে ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে রয়েছে একটি ‘কোর টিম’।

কার্লেস কুয়াদ্রাত একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের হাতে একটি মূল দল থাকার ফলে কিছুটা সুবিধা নিয়েই আসন্ন মরসুম শুরু করবো। এবং এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক দিক হবে।’

East Bengal: এই ৩ ফুটবলার ইস্টবেঙ্গলের জন্য হতে পারতেন উপযুক্ত

বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উত্থান কুয়াদ্রাতের। ফলে ইস্টবেঙ্গলের বর্তমান কোচের মধ্যে রয়েছে লা মাসিয়ার দর্শন। ইস্টবেঙ্গলের দল গঠনের মধ্যেও তার ছাপ পড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

কুয়াদ্রাত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাঁ, এটা আমার ক্রীড়া সংস্কৃতির একটা বড় দিক। লা মাসিয়া আপনাকে বুঝতে সাহায্য করে যে তরুণ প্রতিভারা কতটা গুরুত্বপূর্ণ। সুযোগ অবশ্যই সঠিক সময়ে দিতে হবে।’

East Bengal: মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল!

তিনি আরও বলেছেন, ‘আমি সব সময় তরুণ খেলোয়াড়দের সমর্থন করতে পছন্দ করি। তারা কঠোর পরিশ্রম করে এবং ভাল পেশাদার কেরিয়ার গড়ার ক্ষেত্রে উৎসাহী হয়। আমার অধীনেই রোশন সিং, সুরেশ (ওয়াংজাম), নিশু কুমার এবং রাহুল ভেকের মতো খেলোয়াড়রা জাতীয় দলে জায়গা করে নিয়েছিল। আমার অধীনেই সুখান, গুরসিমরত এবং অজয়ের (ছেত্রী) মতো খেলোয়াড়দের আইএসএলে অভিষেক হয়েছিল।’

ISL: ক্লাবকে বিদায় জানাল দুই ‘প্রহরী’, একজন বাংলার

kerala blasters ISL

আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (ISL) মরসুমের আগে গোলরক্ষক করণজিৎ সিং এবং লারা শর্মাকে বিদায় জানিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। ক্লাবকে এবার খুঁজে নিতে হবে নতুন গোলকিপার।

দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি থেকে ইন্ডিয়ান সুপার লিগ ২০২১/২২ মরসুমের আগে ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন অভিজ্ঞ গোলরক্ষক করণজিৎ সিং। কেরালার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে গত তিন বছরে ৯টি ম্যাচে একটিই ক্লিনশিট রাখতে পেরেছিলেন করণজিৎ।

Kerala Blasters: চিমার পা থেকে বল কেড়ে নেওয়া ফুটবলারকে বিদায় জানাল কেরালা

কেরালা ব্লাস্টার্স এফসি তাদের এক বিবৃতিতে বলেছে, ‘ক্লাব অভিজ্ঞ গোলরক্ষক করণজিৎ সিংকে বিদায় জানাতে চায়। আমাদের সঙ্গে থাকাকালীন করণজিৎ পেশাদারিত্ব এবং এই খেলার প্রতি নিজেকে উত্সর্গ করেছিলেন। সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছিলেন। যেহেতু তিনি তাঁর কেরিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে চলেছেন, তাই আমাদের ক্লাবের প্রতি তাঁর ভালবাসা ও দায়বদ্ধতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’ এ প্রসঙ্গে বলে রাখা ভাল, ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক স্কোয়াডের ব্যাকআপ কিপার ও মেন্টর হিসেবে কাজ করেছেন।

একই সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসি-র সঙ্গে এক মরসুমের জন্য লোন কাটিয়ে নিজের মূল ক্লাব বেঙ্গালুরু এফসি-তে ফিরেছেন লারা শর্মা। ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করণে ব্লাস্টার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষক। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী এই ফুটবলার ক্লাবের হয়ে শেষ দুটি লিগ ম্যাচ খেলেছিলেন নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএল প্লে অফের ম্যাচেও খেলেছেন তিনি।

সাতজনকে ‘টাটা’ করে দিল FC Goa

কেরালা ব্লাস্টার্স এফসি লারা প্রসঙ্গে বলেছে, ‘আমরা গোলরক্ষক লারা শর্মাকে বিদায় জানাচ্ছি কারণ ক্লাবের সঙ্গে তাঁর ধারের মেয়াদ শেষ হয়েছে। খেলার প্রতি তাঁর ভালবাসা এবং আবেগ দলে একটি বিশেষ ছাপ রেখেছে। আমরা তাঁকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

East Bengal: এই ৩ ফুটবলার ইস্টবেঙ্গলের জন্য হতে পারতেন উপযুক্ত

connor chapman east bengal

আইএসএল ২০২৩-২৪ লিগ ক্রম তালিকার নবম স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে সুপার কাপ জিতলেও ক্লাবের আইএসএল পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। সামনের মরসুমের কথা ভেবে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।

জল্পনা অনুযায়ী, কলকাতার অন্যতম এই প্রধান ক্লাব ইতিমধ্যে মাদিহ তালাল, মার্ক জোথানপুইয়া, ডেভিড লালহ্লানসাঙ্গা, দেবজিৎ মজুমদার এবং প্রভাত লাকরার মতো খেলোয়াড়দের নিশ্চিত করেছে। দিমিত্রিওস দিয়ামান্তাকোসের সই-ও হয়তো নিশ্চিত করবে ক্লাব। তবে ভারতীয় ফুটবলে এমন অনেক ফুটবলার রয়েছেন যারা ইস্টবেঙ্গলের জন্য কার্যকর প্রমাণিত হতে পারেন। এমন তিনজন ফুটবলারের নাম তুলে ধরা হল এই প্রতিবেদনে।

East Bengal: মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল!

রাহুল ভেকে- শুধুমাত্র আইএসএল ২০২৩-২৪-এ কার্লেস কুয়াদ্রাত মরসুমে নিশু কুমার, হরমনজ্যোত সিং খাবরা, জোসে আন্তোনিও পার্দো এবং মন্দার রাও দেশাই সহ ছয়জন রাইট-ব্যাক বিকল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। তাই সেই দিক থেকে দলকে স্থিতিশীল করতে চাইবে কল্ব ম্যানেজমেন্ট। এই মুহূর্তে দেশের অন্যতম ধারাবাধিক ও সেরা সাইড ব্যাক নিঃসন্দেহে রাহুল ভেকে।

ভিবিন মোহনন- কেরালা ব্লাস্টার্সের হয়ে ফ্রেডি লাল্লাওমাওমার সঙ্গে মিডফিল্ডে ছিলেন ২১ বছর বয়সী ভিবিন মোহনন। ৮৬ শতাংশ ক্ষেত্রে নির্ভুল পাস বাড়িয়ে ভিবিন তাঁর দক্ষতা তুলে ধরেছেন। মাঝমাঠে এমন একজন ফুটবলারকে পেলে ইস্টবেঙ্গলের সমস্যা অনেকটা দূর হতে পারতো।

Subha Ghosh: নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি শুভ ঘোষ

কনর চ্যাপম্যান- ২৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা মেলবোর্ন ভিক্টোরির হয়ে এ-লিগে খেললেও জুনে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তিনি লিগ পর্যায়ে ১৫টি স্টার্টিং সহ ২৫ টি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। একটি গোল করেছিলেন এবং একটি গোল করিয়েছিলেন। চ্যাপম্যান শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই নন, সেন্টার-ব্যাক এমনকি রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন।

Kerala Blasters: চিমার পা থেকে বল কেড়ে নেওয়া ফুটবলারকে বিদায় জানাল কেরালা

Marko Leskovic journey end with Kerala Blasters

ক্রোয়েশিয়ান ডিফেন্ডার মার্কো লেসকোভিচ (Marko Leskovic) কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) এফসিকে বিদায় জানিয়েছেন। লেসকোভিচ ২০২১ সালে ক্রোয়েশিয়ান দল জিএনকে দিনামো জাগরেব ছেড়ে কেরালার ক্লাবে যোগ দিয়েছিলেন। ইয়েলো আর্মির মধ্যে অল্প দিনে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ক্রোয়েশিয়ার মার্কো লেসকোভিচ।

৩৩ বছর বয়সী মার্কো লেসকোভিচ কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন। তৎকালীন প্রধান কোচ ইভান ভুকোমানোভিচের অধীনে ২০২৩-২৪ মরসুমে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের টানা তৃতীয় আইএসএল প্লে অফে পৌঁছেছিল। ইভানের আমলে গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছিলেন মার্কো লেসকোভিচ। ইভান আর ক্লাবের দায়িত্বে নেই। কেরালা ব্লাস্টার্সের নিতুন কোচ হয়েছেন ৪৮ বছর বয়সী সুইডিশ ম্যানেজার মিকেল স্তারে।

East Bengal: মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল!

গত ডিসেম্বরে লিগের প্রথম লেগের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল তারা। কিন্তু কেরালা ব্লাস্টার্স তাদের ফর্ম ধরে রাখতে পারেনি। তারা শেষ পর্যন্ত ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্লে অফ নকআউট ফিক্সচারে আয়োজক ওড়িশা এফসির বিরুদ্ধে ২-১ গোলে পরাজয়ের ফলে পিছিয়ে পড়েছিল। কেরালা ব্লাস্টার্স এফসি গ্রুপ বি-তে তৃতীয় স্থান অর্জন করেছে। যার মধ্যে জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং শিলং লাজংও ২০২৪ ইন্ডিয়ান সুপার কাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল।

Mohun Bagan: মোহনবাগানের প্রাক্তন দুই ফুটবলার গড়েছেন নজির

ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করণের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ছিল কেরালা ব্লাস্টার্স। ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আইএসএল মরসুম শেষ করেছিল তারা। প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছিল ক্লাব। তবে ফাইনাল ম্যাচের যোগ্যতা অর্জন করতে পারেনি।

মুম্বাই শিবিরে যোগদান করে কী বললেন ব্র্যান্ডন?

Brandon Fernandes Shares Excitement on Joining Mumbai City FC

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাই সিটি এফসিতে যোগদান করেছেন ব্রান্ডন ফার্নান্ডেজ (Brandon Fernandes)।‌ যারফলে, প্রায় সাত বছর পর নিজের পুরোনো দলে ফিরলেন এই ভারতীয় তারকা‌। শনিবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা ঘোষনা‌ করেছে সিটি ম্যানেজমেন্ট। যা নিয়ে প্রবল উচ্ছাস দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। এই সিজনে আইএসএল চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছে … Read more

অপেক্ষার অবসান, মুম্বাই সিটি এফসিতে যোগদান ব্র্যান্ডনের

Brandon Fernandes

এবারের ইন্ডিয়ান সুপার লিগে‌ ব্যাপক পারফরম্যান্স থেকেছে এফসি গোয়ার। কোচ মানালো মার্কেজের তত্ত্বাবধানে বিগত কয়েক বছরের তুলনায় অনবদ্য পারফরম্যান্স ছিল এই ফুটবল ক্লাবের। যারফলে অনেক আগেই টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছিল এই ফুটবল ক্লাব। কিন্তু পরবর্তীতে শক্তিশালী মুম্বাই (Mumbai City FC) দলের কাছে হেরে ছিটকে যেতে হয়েছে তাদের। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। কিন্তু কয়েক বছরের … Read more

বিশেষ অনুশীলন ডেভিডদের, জানুন

Indian football team

কিছুদিন পরেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifying) পর্বের ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী কুয়েত। গত বছর বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে তাদের পরাজিত করেই চূড়ান্ত সাফল্য পেয়েছিল সুনীলরা। এবার ফের তাদের বিপক্ষে লড়াই। ম্যাচটা যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে। কিন্তু তবুও নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে … Read more

ইস্টবেঙ্গলে আসতে মুখিয়ে আলান সাজি, চূড়ান্ত করবে ম্যানেজমেন্ট?

Alan Saji football

গত কয়েক সপ্তাহ ধরেই দল গঠনের ক্ষেত্রে অনেকটাই সক্রিয় হয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট ইতিবাচক ভূমিকা রেখেছে ক্লাবের লগ্নিকারী সংস্থা। মাদিহ তালাল থেকে শুরু করে পরবর্তীতে দিমিত্রিওস ডায়মান্টাকোসের মতো ফুটবলারদের চূড়ান্ত করেছে দল।

এছাড়াও অস্ট্রেলিয়ান তারকা জর্ডান এলসেকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। পাশাপাশি দেশীয় ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা থেকেছে কলকাতা ময়দানের এই প্রধানের। ডেভিড লালাসাঙ্গা থেকে শুরু করে প্রভাত লাকরা এবং অ্যালেক্স সাজির মতো ফুটবলারদের আগেই নিশ্চিত করেছিল দল।

কিন্তু সেখানেই শেষ নয়। এবার দেশের শতাব্দী প্রাচীন এই ক্লাবে খেলতে আগ্ৰহী তরুণ ফরোয়ার্ড আলান সাজি। উল্লেখ্য, তার দাদা অ্যালেক্স সাজিকে নতুন মরশুমের জন্য হায়দরাবাদ এফসি থেকে তুলে আনতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে দুই ভাইকেই দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে। নিঃসন্দেহে তা বড়সড়ো পাওনা হবে সকলের কাছে।

বলাবাহুল্য, গত সিজনে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে ইয়ং চ্যাম্পসের হয়ে অনবদ্য পারফরম্যান্স ছিল আলান সাজির। সেজন্য সব দিক বিচার বিবেচনা করেই তাকে দলে নেওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট।

নতুন ফুটবল মরশুমে নিজেদের মেলে ধরাই একমাত্র লক্ষ্য মশাল ব্রিগেডের। সেজন্য, দলের প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালী করতে চাইছে এই প্রধান।

সবুজ-মেরুনের বিদেশী ফুটবলারের দিকে নজর মুম্বাইয়ের

Brendan Hamill,

নতুন মরশুমে জন্য একেবারে নতুন রূপে সেজে উঠছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকির তত্ত্বাবধানে এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এই ফুটবল ক্লাব। কিন্তু অল্পের জন্য শিল্ড হাতছাড়া হওয়ায় নতুন সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না এই ফুটবল ক্লাব। সেই নিয়ে কিছুটা হলেও আফশোস রয়ে গিয়েছে সকলের। তবুও পুরনো সবকিছু ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের। সেজন্য কোচের নির্দেশ মেনেই নিজেদের দলের আমূল বদল আনতে চলেছে ম্যানেজমেন্ট। মরশুম জুড়ে দাপিয়ে খেলা জর্জ পেরেইরা দিয়াজ হোক কিংবা তিরি, দল থেকে বাদ পড়েছেন সকলেই।

এমনকি দলের অধিনায়ক রাহুল ভেকেও বিদায় নিয়েছেন দল থেকে। গতকাল নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়েছে মুম্বাই। তবে এবার উঠে আসলো এক নয়া তথ্য। শোনা যাচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টস দলের এক বিদেশি ফুটবলারের সঙ্গে নাকি নিয়মিত আলোচনা সারছে এবারের আইএসএল জয়ীরা।

তিনি অস্ট্রেলিয়ান ফুটবলার ব্র্যান্ডন হ্যামিল।অবাক লাগলেও এমনটাই শোনা যাচ্ছে এবার। উল্লেখ্য, এবারের এই ফুটবল সিজনে সবুজ-মেরুন জার্সিতে সেভাবে প্রভাব ফেলতে পারেননি এই বিদেশী ডিফেন্ডার। বেশ কিছু ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চেই থাকতে হয়েছিল এই দাপুটে ডিফেন্ডারকে।

তাই নতুন সিজনে তাকে ধরে রাখতে খুব একটা আগ্রহ নেই বাগান ম্যানেজমেন্টের। অর্থাৎ দল ছাড়া প্রায় নিশ্চিত এই ফুটবলারের। পরবর্তীতে শোনা যায়, ইন্দোনেশিয়ার এক ফুটবল ক্লাবের তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে হ্যামিলকে। যদিও পরবর্তীতে সেই নিয়ে উঠে আসেনি কোন তথ্য। কিন্তু মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী ক্লাবের তরফ থেকে তার কাছে প্রস্তাব পাঠানো হলে তা নিয়ে ভেবে দেখতে পারেন এই অজি ফুটবলার।

মোহনবাগানের দিমি পেয়ে যেতে পারেন আরও এক সম্মান

Dimitri Petratos

দুর্দান্ত হ্যাটট্রিক থেকে শুরু করে জোড়া গোল, টানটান উত্তেজনাকর ম্যাচে ফিরতি গোল থেকে হারের মুখ থেকে ফিরে আসা, দুর্দান্ত হেডার থেকে ক্লাসিক ট্যাপ-ইন, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ মরসুমে মজুত ছিল সমস্ত উপাদান। লিগে প্রতি খেলায় গড়ে ২. ৭৬ গোল হিসেবে ৩৮৪ টি গোল হয়েছিল। ফরোয়ার্ডরা তাদের নিজ নিজ দলের সাফল্যের জন্য চেষ্টা করেছেন পুরো … Read more

বিরাটের খেলার সম্ভবনা কম! অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা উইকেটে ভারতের পরীক্ষা

Virat Kohli

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে ভারতীয় দল ১ জুন ভারতীয় (India) সময় রাত ৮টায় বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে কন্ডিশন খতিয়ে দেখার চেষ্টা করবে টিম ইন্ডিয়া। এই সময়ে টিম ম্যানেজমেন্টও সঠিক প্লেয়িং ইলেভেন খুঁজে বের করার চেষ্টা করবে। ভারতীয় দলের সুপারস্টার ব্যাটসম্যান বিরাট কোহলিও নিউ ইয়র্কে পৌঁছেছেন। তবে … Read more

এই মাঠে হবে বিশ্বকাপের ম্যাচ, জেনে নিন পিচের হাল

Grand Prairie Stadium in Dallas

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (World Cup) শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি ২ জুন ভারতীয় সময় সকাল ৬টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আয়োজক আমেরিকা ও কানাডার মধ্যে খেলা হবে। বিশেষ বিষয় হলো, ডালাসের মাঠে এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। যুক্তরাষ্ট্র বনাম কানাডার প্রথম টি২০ ম্যাচটি হবে এখানে। প্রথমবারের মতো … Read more

কলকাতার ক্লাবে যোগ দিচ্ছেন মুর্তাদা ফল!

mourtada fall

মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গলের পাশাপাশি ট্রানস্ফার মার্কেটে (football transfer) সক্রিয় রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে দলে একাধিক নতুন ফুটবলার নিশ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্লাবে যোগ দিতে পারেন ইন্ডিয়ান সুপার লিগ জয়ী ফুটবলার।

আই লিগ জয়ী স্কোয়াড থেকে একাধিক ফুটবলারকে ছাড়তে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব। বিদেশি ব্রিগেডের মধ্যেও একাধিক বদল আশা করা হচ্ছে। বেশি বয়সী ফরেন ফুটবলারদের ক্লাব আর না-ও রাখতে পারে। বদলে নিয়ে আসা হতে পারে তুলনামূলক কম বয়সী ফুটবলার। আগামী মরসুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে নতুন বিদেশি ফুটবলার দেখার সম্ভাবনা প্রবল। উঠে আসছে মুর্তাদা ফল-এর নাম।

মহামেডান স্পোর্টিং ক্লাবের আই লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন এদি হার্নান্দেজ। সেই তিনিই বিদায় জানাতে চলেছেন সাদা কালো শিবিরকে। এদির সঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের সম্পর্ক ছিন্ন হতে পারে এই আভাস আগেও পাওয়া গিয়েছিল। ৩৩ বছর বয়সী এদি হার্নান্দেজ মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে হয়ে করেছিলেন প্রচুর গোল। আই লিগ খেতাব জয়ের দিকে দলকে চালিত করেছিলেন।

সাদা কালো শিবিরের পক্ষে হয়ে উঠেছিলেন গোলমেশিন। আই লিগ ২০২৩-২৪ মরসুমে ১৩ গোল করেছিলেন তিনি। এই টুর্নামেন্টে ক্লাবের হয়ে করেছিলেন সবথেকে বেশি গোল। আই লিগের এই সিজনে সবথেকে বেশি গোল করার দিক থেকে ছিলেন পঞ্চম স্থানে। এদির না থাকলে মহামেডান স্পোর্টিং ক্লাবকে নিতে হবে ভাল মানের স্ট্রাইকার। একই সঙ্গে স্কোয়াডে দরকার ভাল মানের বিদেশি ডিফেন্ডার।

ডিফেন্ডারের ক্ষেত্রে অভিজ্ঞতা, বলা ভাল আইএসএল খেলার অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে পারে ক্লাব। মুর্তাদা ফলের বয়স বাড়লেও টানা ম্যাচ খেলার মতো সামর্থ তাঁর এখনও রয়েছে। গতবার ওডিশা এফসির হয়ে ধারাবাহিভাবে খেলেছিলেন। করেছিলেন একাধিক গোল। মুম্বই সিটি এফসির হয়ে জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ।

বিশ্বকাপের আগে ফেঁসে গেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার

Brydon Carse

বেটিংয়ের দায়ে ১৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কেয়ার্স (Brydon Carse)। তবে ১৩ মাসের নিষেধাজ্ঞা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ তিন মাসের (২৮ মে থেকে ২৮ আগস্ট ২০২৪) নিষেধাজ্ঞার কারণে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকবেন তিনি। গত বছর রিস টপলি ইনজুরিতে পড়ার পর তাঁকেদলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন ২৮ বছর … Read more

পুলিশের দায়িত্বে এবার ‘আই লিগ’ জয়ী বাঙালি কোচ

Coach Sanjay De

আসন্ন কলকাতা ফুটবল লিগে ভাল পারফরম্যান্স করতে চাইছে পুলিশ এসি। কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় দে (Sanjay De)। মাসখানেক আগে থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন সঞ্জয়।

সঞ্জয় দে কলকাতা ময়দানে খুব একটা পরিচিত কোচ নন। অতীতে পিয়ারলেস, রেইনবোর হয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছিল। সঞ্জয় দে-র কোচিংয়ে শিল্ড খেলেছিল পিয়ারলেস। কলকাতার বাইরে সঞ্জয় দে প্রতিষ্ঠিত এক নাম। রয়েছে এএফসি এ লাইসেন্স। নিজে কাজ করেছেন এএফসি ডি লাইসেন্স এডুকেটর হিসেবে।
ইছাপুরের সঞ্জয় দে ইতিমধ্যে জিতেছেন আই লিগ। অনুর্ধ ১৮ ইয়ুথ আই লিগ জিতেছেন মিনার্ভা পাঞ্জাবের হয়ে। কেরালায় কোচিং করিয়েছেন চুটিয়ে। পিএফসি-র হয়ে জিতেছেন কেরালা যুব লিগ অনুর্ধ ১৮। এছাড়াও দায়িত্বে এফসি কেরালার দায়িত্বে ছিলেন সঞ্জয়।

বিগত কয়েক মরসুম ধরে সোশ্যাল মিডিয়ায় চলেছে কেরালা ফুটবল বনাম বাংলা ফুটবল ডিবেট। কেরালার ফুটবল ব্যবস্থাকে খুব কাছ থেকে দেখেছেন সঞ্জয়। বাংলা ও কেরালা ফুটবলের মধ্যে পার্থক্য কতটা? সঞ্জয় বলেছেন, “কেরালায় গ্রাসরুট ফুটবলকে খুব গুরুত্ব দেওয়া হয়। স্কুল, ইউনিভার্সিটি ফুটবল বা ইয়ুথ লিগ নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে। ফুটবলারদের ডায়েটের ওপর জোর দেওয়া হয়। কেরালায় প্রতিভা রয়েছে যথেষ্ট। স্কাউট করার কাজ অনেক সহজ ওখানে।” এ প্রসঙ্গে বলে রাখা ভাল যে হরমিপম, জোসেফ, ছোটে মাকান, দেবাংশ সঞ্জয় দে-র ছাত্র।

কলকাতা ফুটবল লিগে নিজেদের দল নিয়ে আশাবাদী সঞ্জয়। অনুশীলন শুরু করে দিয়েছেন অনেক আগে থেকে। ভাল ফলাফল করার লক্ষ্য নিয়ে মাঠে দল নামাবেন সঞ্জয়।

বাইক বেচে সারিয়েছেন চোট, CFL-এ স্বপ্ন পূরণের দৌড় খালিদের

Khalid Molla

কলকাতায় ফুটবল লিগ নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দল গুছিয়ে বহু ক্লাবে চলছে অনুশীলন। এবারেও এক ঝাঁক তরুণ প্রতিভা মাঠে নামবেন নিজেকে প্রমাণ করার জন্য। খালিদ মোল্লা (Khalid Molla) তাদের মধ্যে একজন।

কালিকাপুরের খালিদ মোল্লা কলকাতা ফুটবল লিগে খেলতে চলা প্রতিশ্রুতিবান ফুটবলারদের মধ্যে অন্যতম। কোচ প্রশান্ত চক্রবর্তী প্রতিভা চিনে তুলে এনেছিলেন কলকাতা ময়দানে। গতবারও ইস্টার্ন রেলের হয়ে খেলে নজর কেড়েছিলেন খালিদ। এবার তিনি খেলবেন ইস্টার্ন রেলের ফুটবল দলের হয়ে।
কীভাবে উঠে এলেন কলকাতার মাঠে? প্রশ্ন করা হয়েছিল খালিদ মোল্লাকে। তিনি জানিয়েছেন, “ফুটবল খেলে যা উপার্জন হয় সেটা দিয়ে বাড়ির খরচ চলে। বাবা মায়ের আয় তেমন না। সংসারের ভার অনেকটা আমার কাঁধে রয়েছে। জমানো টাকা দিয়ে বোনের বিয়ে দিলাম।”

গুরুতর চোট পেয়েছিলেন খালিদ। এসিএল ইনজুরি। চিকিৎসা করানোর মতো যথেষ্ট টাকা ছিল না। সাধের বাইক বেচে নিজের চিকিৎসার টাকা জোগাড় করেছিলেন খালিদ। এখন তিনি পুরোপুরি ফিট। আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলবেন ইস্টার্ন রেলের হয়ে।

খালিদ মোল্লা রক্ষণ ভাগের ফুটবলার। খেলেন সেন্টার ব্যাক পজিশনে। ভারতীয় ফুটবলারদের মধ্যে সন্দেশ ঝিঙ্গন তাঁর প্ৰিয় ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলের আইডল সার্জিও ৱ্যামোস। খালিদ জানিয়েছেন, ৱ্যামোসকে দেখেই তাঁর ডিফেন্ডার হওয়া, ৱ্যামোসের মতো খেলার চেষ্টা করেন। আগামী দিনে ভারতের হয়ে খেলতে চান কালিকাপুরের খালিদ মোল্লা।

মশালবাহিনীর দল গঠনের প্রসঙ্গে ‘বিস্ফোরক’ কুয়াদ্রাত

Carles Cuadrat East Bengal

কলিঙ্গ সুপার কাপ ছাড়া এ বছর আর কোনও ট্রফি ঘরে তুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি। পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের কাছে। এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের লড়াইয়ে দল থাকলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে … Read more

রোহিত কুমারকে বিদায় জানাল বেঙ্গালুরু এফসি, নজর ওডিশার

Bengaluru FC Bids Farewell to Rohit Kumar

এবারের শুরু থেকেই যথেষ্ট পিছিয়ে ছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আসলে মরশুম শুরুতে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকার দরুণ বেশিরভাগ সময় জাতীয় শিবিরের প্রস্তুতিতেই থাকতে হয়েছে সুনীল ছেত্রীর পাশাপাশি অন্যান্য ফুটবলারদের। আইএসএলের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে থেকে এবারের অভিযান শেষ করেছে জারাগোজার ছেলেরা। এখন নতুন … Read more

রাহুল ভেকের বিদায় ঘোষণা মুম্বইয়ের, ফিরছেন পুরোনো ক্লাবে

Mumbai City FC footballer Rahul Bheke

এই সিজনে অনবদ্য পারফরম্যান্স থেকেছে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)।  ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে হারিয়ে ট্রফি জিতেছে এই ফুটবল ক্লাব। অধিনায়ক রাহুল ভেকের (Rahul Bheke ) নেতৃত্বে গতবারের মতো এবারও যথেষ্ট ভালো মরশুম গিয়েছে এই ফুটবল ক্লাবের। তবে অল্পের জন্য হাতছাড়া হয়েছে টুর্নামেন্টের শিল্ড। যারফলে, নতুন সিজনে দল আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ … Read more

লাল-হলুদে ডায়মান্টাকোস, কত টাকার চুক্তিতে আসছেন ইস্টবেঙ্গলে

Dimitrios Diamantakos to Sign with East Bengal in 7 Crore Rupee Deal

সমস্ত জল্পনা কল্পনার অবসান। ইমামি ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেলেন গ্রিক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos)। বিগত কয়েক সপ্তাহ ধরেই তাকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ভারতীয় ফুটবল মহলে। নতুন মরশুমের জন্য তাকে পেতে ঝাঁপিয়েছিল মুম্বাই সিটি এফসির পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গলের মত ফুটবল ক্লাব।

একটা সময় পেট্রো ক্র্যাটকির মুম্বাই অনেকটা এগিয়ে থাকলেও পরবর্তীতে তাদের পিছনে ফেলে দেয় এবারের সুপার কাপ জয়ীরি। সেইমতো কথাবার্তা ও এগোতে থাকে অনেকটা দূর। তবে এই তারকার মেডিকেল রিপোর্টের অপেক্ষায় ছিল সকলে। গতকাল বিশেষ সূত্র মারফত জানা গিয়েছিল, দিমিত্রিওসের রিপোর্ট যথেষ্ট ইতিবাচক। ‌

Dimitrios Diamantakos

তারপরেই আজ একটি জনপ্রিয় সূত্র মারফত জানা যায় তার যোগদান করার কথা। আগামী দুইটি সিজনের জন্য কলকাতার এই প্রধানের সঙ্গে যুক্ত হয়েছেন আইএসেলের এবারের গোল্ডেন বুট জয়ী এই তারকা। গত কয়েক মরশুম কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছেন এই ফুটবলার। তবে এবার দল ছাড়ার কথা অনেক আগেই নিজের সোশাল সাইট থেকে জানিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকেই তার নয়া ক্লাবকে কেন্দ্র করে দেখা দেয় ধোঁয়াশা। এবার পরিষ্কার হয়ে গিয়েছে সমস্ত কিছু। কিন্তু কত অর্থের বিনিময়ে লাল-হলুদ শিবিরে যোগদান করলেন এই ফুটবলার ?

জানা গিয়েছে, আগত দুই মরশুমে খেলার জন্য প্রায় ৮ কোটি টাকা পাবেন এই দাপুটে ফুটবলার। দিমিত্রিওস ডায়মান্টাকোসের উপস্থিতি দলের আক্রমণভাগকে যে অনেকটাই শক্তিশালী করবে তা নতুন করে বলার অপেক্ষায় রাখে না।

East Bengal: মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল!

east bengal may have interested in former mohun bagan player carl mchugh

ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠন সংক্রান্ত জল্পনায় সরগরম ময়দান। ইতিমধ্যে ট্রান্সফার মার্কেট গরম করে দিয়েছে মশাল বাহিনী। রিজার্ভ দলের জন্য নিশ্চিত একাধিক ফুটবলার। নিশ্চিত হয়েছে বিদেশি ফুটবলার। আগামী দিনে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে দেওয়া হবে আরও কিছু সই সংবাদ।

সাতজনকে ‘টাটা’ করে দিল FC Goa

মাহিদ তালাল ইস্টবেঙ্গলে নিশ্চিত, এই খবর ইতিমধ্যে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত। তালাল ছাড়া আর কোন কোন বিদেশিকে চূড়ান্ত করতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। সব ঠিকঠাক চললে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলা দিমিত্রিকেও হয়তো নতুন মরসুমে দেখা যাবে লাল হলুদ জার্সিতে। মাঝমাঠের জন্যও নতুন বিদেশি ফুটবলার নিশ্চিত করতে পারে লাল হলুদ শিবির।

শোনা যাচ্ছে মোহনবাগানের (Mohun Bagan) হয়ে খেলা বিদেশি ফুটবলার কার্ল ম্যাকহিউয়ের (Carl Mchugh) নাম। বাগান ছাড়ার পর কার্ল খেলেছেন এফসি গোয়ার হয়ে। সেখানেও মেলে ধরেছেন নিজের ফুটবল দক্ষতা। জোর জল্পনা, কার্ল ম্যাকহিউকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইস্টবেঙ্গল। যদিও এখনই কিছু নিশ্চিত নয়। ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার হয়ে উল্লেখযোগ্য পারফর্ম করেছিলেন স্কটিশ মিডফিল্ডার।

Transfer News: আরও এক ‘দিমি’-কে নিয়ে গরম হচ্ছে দল বদলের বাজার

এফসি গোয়ার বহু আক্রমণ শুরু করার ক্ষেত্রে কার্ল ম্যাকহিউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বল নিজেদের দখলে রেখে খেলার সময় ম্যাকহিউ দলের জন্য অপরিহার্য সদস্য হিসাবে প্রমাণিত করেছিলেন নিজেকে। সেমিফাইনালে দলের উত্থানের পিছনে অন্যতম কারিগর মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার। ২০২৩-২৪ মরসুমে ৯৬৬ টি সফল পাস বাড়িয়েছিলেন তিনি।

সাতজনকে ‘টাটা’ করে দিল FC Goa

Fc Goa

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে প্রথম দলের সাতজন ফুটবলারকে বিদায় জানিয়েছে এফসি গোয়া (FC Goa)। ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে বিদায় বার্তা। ব্র্যান্ডন ফার্নান্দেজ, নোয়া সাদাউই, কার্লোস মার্টিনেজ, ভিক্টর রদ্রিগেজ, ধীরজ সিং, সানসন পেরেইরা এবং সেভিয়ার গামাকে বিদায় জানিয়েছে এফসি গোয়া। এই সাতজনের মধ্যে অনেকেই ২০২৩-২৪ মরসুমে দলের জন্য অপরিহার্য হয়ে উঠেছিলেন। আগামী মরসুমের … Read more

Sunil Chhetri: ২০১৫ সালে ছেত্রীর বলা কথা ছাংতের কাছে ‘বেদবাক্য’

Lallianzuala Chhangte shares memory with Sunil Chhetri

অবসর নেওয়ার কথা জানিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। কুয়েতের বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলবেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি। সুনীলের জন্য এই ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইছেন তাঁর সতীর্থরা। সুনীলকে নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় ফুটবলের তারকা লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। ২০১৫ সালে সুনীল ছেত্রীর বলা কথা মেনেই এখনও মাঠে নামেন তিনি।

Subha Ghosh: নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি শুভ ঘোষ

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে লালিয়ানজুয়ালা ছাংতের একটি সাক্ষাৎকার। কুয়েতের বিরুদ্ধে আসন্ন ম্যাচের পাশাপাশি আলোচনার অনেকটা জুড়ে রয়েছেন সুনীল ছেত্রী। ছেত্রী প্রসঙ্গে কী বলেছেন লালিয়ানজুয়ালা ছাংতে?

‘সুনীল ভাইয়ের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। কারণ প্রথমত তিনি যেভাবে নিজের খেয়াল রাখেন, দ্বিতীয়ত তাঁর কাজের নৈতিকতা এবং তৃতীয়ত তাঁর নম্রতা। ২০১৫ সালে যখন আমি প্রথম জাতীয় শিবিরে যোগ দিয়েছিলাম, তিনি আমাকে স্বাগত জানিয়েছিলেন। যখন মাঠে নেমেছিলাম, তখন তিনি আমাকে ডেকে বলেছিলেন – তোমার সেরাটা দিও, খেলাটা উপভোগ করো, সহজভাবে খেলে যাও এবং যে ভাবে খেলতে চাও সেভাবে খেলো’, সুনীল ছেত্রী প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেছেন ছাংতে।

Transfer News: আরও এক ‘দিমি’-কে নিয়ে গরম হচ্ছে দল বদলের বাজার

এরপর তিনি বলেছন, ‘তখন থেকে এই বাক্যগুলো আমার পাথেয়। তাঁর মতো হয়ে ওঠা সহজ নয়। সুনীল যেভাবে জাতীয় দলকে বহন করেছেন সেটাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। সুনীল ছেত্রীর সঙ্গে সনা এমনকি জাকুজিতে একসাথে বসা, আলোচনা করা এগুলো কখনও ভোলার নয়।’

Subha Ghosh: নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি শুভ ঘোষ

Subha Ghosh ready for CFL new challenge

দরজায় কড়া নাড়ছে কলকাতা ফুটবল লিগ (CFL)। ফুটবলারদের সামনে নতুন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত শুভ ঘোষ (Subha Ghosh)। বাংলার ফুটবলের অন্যতম পরিচিত নাম শুভ ঘোষ। মোহনবাগানের হয়ে আই লিগ ও কলকাতা ফুটবল লিগ জয়ী ফুটবলার। আসন্ন সিএফএল-এ খেলবেন ভবানীপুরের হয়ে। আই লিগ ২-এ ভাল ফর্মে ছিলেন শুভ। আসন্ন কলকাতা ফুটবল লিগেও খুঁজে পেতে চাইবেন প্রতিপক্ষের গোলের ঠিকানা।

Mohun Bagan: মোহনবাগানের প্রাক্তন দুই ফুটবলার গড়েছেন নজির

২০২৩-২৪ আই লিগ টু-এর শুরু থেকে ভাল ফর্মে ছিলেন শুভ ঘোষ। বেশ কিছু ম্যাচে গোল করে উঠে এসেছিলেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা হওয়ার দৌড়ে। শুভ শুরুর দিকে যে ফর্ম প্রদর্শন করেছিলেন শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি। অবশ্য শুভ একা নন, দল হিসেবে ফর্ম বজায় রাখতে পারেনি Kenkre FC। আট দলের ক্রম তালিকায় সবার শেষে অবস্থান করেছে Kenkre FC। ১৪ ম্যাচে পেয়েছিল ৯ পয়েন্ট।

 

কলকাতা মাঠের দুই বড় ক্লাবেই খেলেছেন শুভ ঘোষ। মোহনবাগানের হয়ে খেলে চলে এসেছিলেন প্রচারের আলোকের নীচে। এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স দলের সদস্যও ছিলেন তিনি। কেরালা ব্লাস্টার্স থেকে লোনে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে।

Amit Tudu: মোহনবাগানকে হারিয়ে জিতেছিলেন শিল্ড, এখনও হারিয়ে যাননি অমিত টুডু

এখন বড় দলের হয়ে না খেললেও দর্শক হিসেবে একাধিক ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত থেকেছেন। আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলবেন ভবানীপুরের হয়ে। ফুটবল প্রেমীরা চাইবেন শুভ আবারও ফারুক তাঁর পুরোনো ফর্মে।

Follow on Google