শিল্পজমির লিজ খতিয়ে দেখবে রাজ্য, অব্যবহৃত জমি বাতিলের ইঙ্গিত

কলকাতা: শিল্পের নামে বরাদ্দ হওয়া লিজের জমির ব্যবহার নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার (West Bengal)। আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে দেওয়া…

west-bengal-industrial-land-lease-review-unused-plots-policy-2026

কলকাতা: শিল্পের নামে বরাদ্দ হওয়া লিজের জমির ব্যবহার নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার (West Bengal)। আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে দেওয়া লিজহোল্ড জমির ব্যবহার খতিয়ে দেখা হবে। যে জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে বা চুক্তির শর্ত ভেঙে অন্য কাজে ব্যবহার করা হয়েছে, সেগুলির লিজ বাতিল করে নতুন শিল্প প্রকল্পের জন্য পুনরায় বরাদ্দ করা হতে পারে।

সরকারি সূত্রের খবর, ১৫ আগস্টের মধ্যে নতুন শিল্পনীতি প্রকাশের প্রস্তুতি চলছে। সেই নীতিতে শিল্পের জন্য জমি বরাদ্দ এবং বিনিয়োগে উৎসাহ দেওয়ার নতুন কাঠামোও থাকবে। তার আগেই রাজ্য জুড়ে লিজে দেওয়া শিল্পজমির পর্যালোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

সরকারি এক শীর্ষ আধিকারিক জানান, এই পর্যালোচনার মূল উদ্দেশ্য দুটি। প্রথমত, যে উদ্দেশ্যে জমি লিজে দেওয়া হয়েছিল, সেই প্রকল্প আদৌ বাস্তবায়িত হয়েছে কি না তা যাচাই করা। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে কি না, তা পরীক্ষা করা।

যে ক্ষেত্রে দেখা যাবে জমি সম্পূর্ণ অব্যবহৃত, সেখানে লিজ বাতিল করে অন্য শিল্প সংস্থাকে জমি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আবার যেখানে আংশিক ব্যবহার হয়েছে, সেখানে সংশ্লিষ্ট সংস্থার কাছে প্রকল্পের অগ্রগতি এবং নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হবে। প্রয়োজনে প্রকল্প শেষ করার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দিতে পারে সরকার।

এছাড়া, যদি দেখা যায় লিজ চুক্তিতে উল্লেখিত উদ্দেশ্যের বাইরে সরকারের পূর্বানুমতি ছাড়া অন্য কাজে জমি ব্যবহার করা হয়েছে, তাহলে সংশ্লিষ্ট সংস্থার কাছে কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে। সন্তোষজনক জবাব না মিললে আর্থিক জরিমানা থেকে শুরু করে লিজ বাতিলের মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।

সরকারের আশা, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা শিল্পজমি পুনরায় উৎপাদনমুখী কাজে ব্যবহার করা সম্ভব হবে এবং নতুন বিনিয়োগ ও শিল্প স্থাপনের পথ আরও সহজ হবে।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচিন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের