মাধ্যমিকের নম্বর নিয়ে বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

কলকাতা: ইতিমধ্যে শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ এরপরই বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্যদ৷ গোটা নম্বর প্রক্রিয়াটি আরও কার্যকরী ও দ্রুততার সঙ্গে হওয়ার জন্য মধ্যশিক্ষা পর্যদের এই পদক্ষেপ৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Photo of a smiling student, likely in a school or college setting, with a backpack and books, conveying a sense of learning and academic enthusiasm.

কলকাতা: ইতিমধ্যে শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ এরপরই বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্যদ৷ গোটা নম্বর প্রক্রিয়াটি আরও কার্যকরী ও দ্রুততার সঙ্গে হওয়ার জন্য মধ্যশিক্ষা পর্যদের এই পদক্ষেপ৷ বিজ্ঞপ্তি জারি করে নয়া ব্যবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছে পর্ষদ৷

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, মাধ্যমিকের নম্বর জমা দেওয়ার জন্য অনলাইন ব্যবস্থা চালু করা হল৷ এই পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রধান পরীক্ষকদের জমা দিতে হবে অনলাইনে৷ চলতি বছর থেকে সব বিষয়ের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া হবে অনলাইনে৷

   

ইতিমধ্যে ২০২৩ সালের অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছিল৷ এবার নম্বর জমা দেওয়ার অনলাইন ব্যবস্থা চালু করল পর্ষদ৷ অনলাইনে নম্বর জমা দিতে গেলে কী কী পদক্ষেপ নিতে হবে তা ভিডিও-র মাধ্যমে বোঝানো হবে প্রধান পরীক্ষকদের৷ পাশাপাশি নতুন ব্যবস্থা সম্পর্কে উৎসাহ দিতে প্রধান পরীক্ষকদের নির্ধারিত সাম্মানিকের সঙ্গে অতিরিক্ত ৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে পর্ষদ৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই আগামী বছর ১৪ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি৷ ১৪ ফেব্রুয়ারি – প্রথম ভাষা, ১৫ ফেব্রুয়ারি – দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি – ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি – ভূগোল, ১৯ ফেব্রুয়ারি – জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি – পদার্থ বিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি – অঙ্ক, ২৪ ফেব্রুয়ারি – ঐচ্ছিক বিষয়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google