Murshidabad: ডোমকলে তৃণমূল নেতার বাড়িতে প্রবল বিস্ফোরণ

ডোমকলে তীব্র চাঞ্চল্য। এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের পর এলাকাবাসী আতঙ্কিত। (murshidabad) ডোমকলের মানিকনগরের চোঙাপাড়ায় এত টিএমসি নেতার বাড়িতে বিস্ফোরণ হয় বলে জানা গেছে। জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ডোমকলে তীব্র চাঞ্চল্য। এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের পর এলাকাবাসী আতঙ্কিত। (murshidabad) ডোমকলের মানিকনগরের চোঙাপাড়ায় এত টিএমসি নেতার বাড়িতে বিস্ফোরণ হয় বলে জানা গেছে।

জানা যাচ্ছে মানিকনগরের তৃৃনমূল নেতা মুজিবর আনসারির বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সে পলাতক। ঘটনাস্থলে গেছে পুলিশ। ওই তৃ়ণমূল নেতার বাড়িতে বোমা বানানো হচ্ছিল বলে অভিযোগ। ঘরের মধ্যেই বিস্ফোরণ ঘটে। নেতা জখম কিনা তা স্পষ্ট নয়।

   

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এগরায় বোমা বিস্ফোরণের পর বেআইনি বাজি কারখানার মালিক তৃণমূল নেতা গুরুতর জখম হয়ে ওড়িশায় পালিয়ে গেছিল। সেখানেই তার মৃত্যু হয়। একইরকমভাবে ডোমকলের এই তৃণমূল নেতা বিস্ফোরণের পর পলাতক।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google