চাকরি প্রার্থীদের জন্য সুখবর, এই রাজ্য বিদ্যুৎ কোম্পানিতে প্রচুর শূন্যপদে নিয়োগ

দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে বেকারত্বের হার। এমন পরিস্থিতিতে করোনার কাঁটাকে পিছনে ফেলে স্বাভাবিক জীবন-যাপনে মানুষ ফিরে আসতেই, চাকরি প্রার্থীদের জন্য সুখবর এনে দিল বিহার স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেড (Bihar ...

By Rana Das

Published:

Follow Us
job-news

দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে বেকারত্বের হার। এমন পরিস্থিতিতে করোনার কাঁটাকে পিছনে ফেলে স্বাভাবিক জীবন-যাপনে মানুষ ফিরে আসতেই, চাকরি প্রার্থীদের জন্য সুখবর এনে দিল বিহার স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেড (Bihar State Power Company Limited)। এখনি আপনিও আবেদন করুন। জেনে নিন বিস্তারিত –

আবেদনের শেষ তারিখ: Bihar State Power Company Limited – এর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
মোট শূন্য পদ: কোম্পানির বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৮৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

   

আবেদনের পদ্ধতি: বর্তমানে করোনা পরিস্থিতিতে, আবেদনের জন্য ঠিক করা হয়েছে অনলাইন মোড। যার ফলে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য, শিক্ষিত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট হল – bsphcl.co.in।

খালি পদসমূহ: পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেড, বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়োগ হবে –
১)জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: যেখানে খালি রয়েছে ৪২ টি পদ,
২) অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার: এই পদে খালি রয়েছে ২৭টি আসন,
৩) জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: খালি আসন রয়েছে ২৮টি,
৪) জুনিয়র ইঞ্জিনিয়ার: শূন্য রয়েছে ১৬টি পদ,
৫) স্টোর অ্যাসিস্ট্যান্ট: খালি আসন রয়েছে ১৫টি,
৬) কোরেসপন্ডেস ক্লার্ক: এই পদে খালি রয়েছে ১৪টি আসন,
৭) অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: এতে ১০টি পদ শূন্য রয়েছে,
৮) অ্যাকাউন্টস অফিসার: এখানে শুন্য আসন রয়েছে ১০টি,
৯) অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার: এতে খালি রয়েছে ৮টি আসন,
১০) লিগ্যাল সুপারভাইজার: খালি রয়েছে ৬টি পদ,
১১) অ্যাসিস্ট্যান্ট: এই পদে ৫ জনকে নিয়োগ করা হবে।
১২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: এই পদে নিয়োগ হবে ২ জন,
১৩) রেভেনিউ অফিসার: এখানে ২টি পদ খালি রয়েছে।

যোগ্যতা: প্রতিটি পদের জন্য পৃথক পৃথক যোগ্যতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন। এক্ষেত্রে একত্রিতভাবে তেমন কোনও নির্দিষ্ট যোগ্যতার কথা জানানো হয়নি, কোম্পানির তরফ থেকে।
বেতন: পদ অনুযায়ী বেতন ভিন্ন ভিন্ন হবে। নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
নির্বাচন পদ্ধতি: অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
বিস্তারিত কোনও তথ্য জানতে হলে, প্রতিবেদনে উল্লেখিত কোম্পানির ওয়েবসাইটে গিয়ে জানতে পারেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google