PoriMoni: ভয়াবহ মৃত্যু দেখা জীবনে ঘনঘন বিয়ে ভাঙার রেকর্ড, শ্রাবন্তীকে টেক্কা পরীমনির

অক্টোবরে বিয়ে জানুয়ারিতে সন্তান হওয়ার সুখবর দিয়ে আলোচনার তুঙ্গে বাংলাদেশি অভিনেত্রী সামসুন্নাহার স্মৃতি (পরীমনি)। বহু অতৃপ্ত হৃদয়কে তুচ্ছ করে পরীমনি গোপনে বিয়ে করেছেন ঢাকাইয়া ছবির নায়ক শরীফুল রাজকে। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

অক্টোবরে বিয়ে জানুয়ারিতে সন্তান হওয়ার সুখবর দিয়ে আলোচনার তুঙ্গে বাংলাদেশি অভিনেত্রী সামসুন্নাহার স্মৃতি (পরীমনি)। বহু অতৃপ্ত হৃদয়কে তুচ্ছ করে পরীমনি গোপনে বিয়ে করেছেন ঢাকাইয়া ছবির নায়ক শরীফুল রাজকে। তবে পরীমনির (PoriMoni) জীবনে স্বামী-প্রেমিকের আসা যাওয়ার বিরাম নেই। গুণমুগ্ধ হোক বা নিছক ভক্ত সবারই এক কথা, বিয়ে যেন তাঁর কাছে এক ‘খেলা’।

উদ্ভ্রান্ত জীবন। বাবার খুন হওয়া, মায়ের আগুনে পুড়ে মৃত্যুর মতো ভয়াবহ ঘটনার পরে মাসির কাছে বড় হওয়া। এরপর চলচ্চিত্র টেলিভিশন দুনিয়ায় ঢুকে পড়া মফস্বল সাতক্ষীরার কন্যা পরী এখন তারকা। টলিউড অথবা  ঢালিউডে পরীমনির মতো আর কোনও উঠতি নায়িকার কেরিয়ারে মুক্তির আগেই ২৩টি ছবিতে একসঙ্গে চুক্তি করার অলীক সৌভাগ্য হয়েছে কিনা তা গবেষণার বিষয়।

   

Porimoni

তারকা খচিত জীবনে বারবার নিজেই সংসার গড়েছেন নিজেই ভেঙেছেন পরীমনি। এর মাঝে তরতর করে এগিয়েছে জনপ্রিয়তার সূচক। ঢাকা ছাড়িয়ে কলকাতা অর্থাৎ ঢালিউড থেকে টলিউডে এসেছে পরী ঝলক।

সোমবার পরীমনি বিয়ের সংবাদ দিতেই তাঁকে ঘিরে বাংলাদেশ সরগরম। টলিউডেও আলোচনা। সেই আলোচনায় অবধারিতভাবে উঠে এসেছেন টলি-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিয়ে ভাঙার ‘খেলা’তে তিনিও চরম আলোচিত। বাংলাদেশে চলছে পরী ও শ্রাবন্তীর বিবাহবন্ধন ও বিচ্ছেদ নিয়ে তুল্যমূল্য আলোচনা।

টলিউডি শ্রাবন্তীর আপাতত তিনটি বিয়ে। তিনি পরবর্তী কোন দিকে ধাবিত হন সেই আলোচনা চলছেই। রাজনীতিতেও দোদুল্যমান। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন। 

সূত্রের খবর পরীমনির রাজনীতির সংযোগ বাংলাদেশের শাসকদল আওয়ামী লীগ ও সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) উভয়পক্ষেই। তবে তিনি সরাসরি রাজনীতিতে নেই। তবে বিয়ের বাজারে পরীমনি এগিয়ে। মোট চারবার তিনি বিয়ে করে বিচ্ছেদ ঘটিয়েছেন। পঞ্চমবারে বিয়ের অল্পদিন পরেই সন্তানের জন্ম দিতে চলেছেন।

পরীমনির বিয়ের তালিকা চমকপ্রদ

২০১০ সালে আত্মীয় ইসমাইল হোসেনকে পারিবারিক ভাবে বিয়ে করেন। ২ বছর পর বিচ্ছেদ হয়। ২০১২ সালে বিয়ে করেন ফুটবলার ফেরদৌস কবীর সৌরভকে। সেই বিয়ে ভেঙে ২০১৯ সালে সাংবাদিক তামিম হাসানকে বিয়ে করেন। এরপর ২০২০  সালে তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে  বিয়ে করেন। ১৭ অক্টোবর ২০২১ সালে তিনি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছেন।

চাঞ্চল্যকর মাদক মামলা
সামসুন্নাহার স্মৃতি (পরীমনি) গত বছর আচমকা অভিযোগ করেন ঢাকা বোট ক্লাবে আক্রান্ত ও খুনের চেষ্টা করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে প্রবল আলোড়ন ছড়ায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ফিল্মি মহলে। পরীমনির অভিযোগ ছিল খুনের ষড়যন্ত্র করেন বাংলাদেশ সংসদের বিরোধীদল জাতীয় পার্টির নেতা নাসিরউদ্দিন। চাঞ্চল্যকর অভিযোগের পরে পরীমনি বারবার নিজের জীবন বিপন্ন বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

পরীমনির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে প্রভাবশালী নেতা নাসিরউদ্দিনকে। তিনি জামিনে মুক্তি পেয়ে পরীমনির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেন। এর পর নাটকীয়ভাবে পরীমনির ঢাকার অভিজাত এলাকা বনানীর ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ ও ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক ইয়াবা, অশ্লীল ছবি ও ভিডিওর বিপুল সম্ভার।

এই মাদক মামলায় গ্রেফতার হন পরীমনি। তদন্তে নেমে ঢাকা পুলিশ জানতে পারে পরীমনির মাদক কারবার আন্তর্জাতিক। পশ্চিমবঙ্গে টলিউড মহলের কয়েকজন এতে জড়িত। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। এই মাদক  মামলায় পরীমনিকে জেল যেতে হয়েছিল।  ঢাকা জেল থেকে জামিনে মুক্তি পান। তিনি জানিয়েছেন, সেই সব কঠিন মুহূর্তে যাকে পাশে পেয়েছি তার ভালোবাসা গ্রহণ করেছি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google