পোগবার পরিবর্তে এই তারকা সেন্টার ব্যাককে দলে নিল এটিকে মোহনবাগান

এবার জানুয়ারি মাসের দল বদলের বাজার থেকে ভালো মানের বিদেশি ফুটবলার দলে নিতে তৎপর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এখন থেকেই খোঁজ খবর নেওয়া শুরু করেছে সবুজ-মেরুন টিম ...

By Rana Das

Published:

Follow Us
ATK Mohun Bagan replaced Pogba with Slavko Damjanovic

এবার জানুয়ারি মাসের দল বদলের বাজার থেকে ভালো মানের বিদেশি ফুটবলার দলে নিতে তৎপর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এখন থেকেই খোঁজ খবর নেওয়া শুরু করেছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

একাধিক প্রথম সারির ফুটবলারের চোট সমস্যায় জর্জরিত এটিকে মোহনবাগান । চোটের কারণে ছিটকে গেছেন ফ্লোরেন্টিন পোগবা এবং জনি কাউকো।তিরি চোট সারিয়ে কবে প্রত‍্যাবর্তন করবেন সেটা এখনও নিশ্চিত নয়। তাই স্বাভাবিক ভাবেই গোটা সবুজ মেরুন ভক্তকূল এখন চিন্তিত কোন বিদেশি ফুটবলারকে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান সেটা জানার বিষয়।

   

শোনা যাচ্ছে ফ্লোরেন্টিন পোগবার বদলে সার্বিয়ার ডিফেন্ডার স্লাবকো ডামজানোভিচকে নিতে চলেছে এটিকে মোহনবাগান। ময়দানে জোর জল্পনা ইতিমধ্যে স্লাভকোর সাথে চুক্তি সেরে ফেলেছে এটিকে মোহনবাগান শিবির।

অবশ‍্য এর আগেও আইএসএলে খেলার অভিজ্ঞতা আছে স্লাভকোর। তিনি খেলেছিলেন চেন্নাইয়ান এফসির হয়ে। বর্তমানে তিনি খেলছিলেন সার্বিয়ার প্রথম সারির ক্লাব নোভি পাজারে। এই তারকা সেন্টার ব‍্যাক কে দলে নিতে জামশেদপুর এফসির কাছে বিরাট বেগ পেতে হয়েছিল সবুজ মেরুন শিবিরের।কিন্তু শেষ হাসি হাসলো এটিকে মোহনবাগান।এমনটাই শোনা যাচ্ছে এখন।

এবারের মরসুম শুরুর আগে এটিকে মোহনবাগানে সই করেছিলেন ফ্লোরেন্টিন পোগবা।ফ্রান্সের বিশ্বকাপ জয়ী পল পোগবার দাদা সবুজ মেরুন জার্সি গায়ে বিশেষ কিছুই করে উঠতে পারেননি।ভরসা দিতে পারেননি তার দলকে।তার ফিটনেসের মান নিয়েও প্রশ্ন উঠেছিলো।তাই জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে তাকে ছেড়ে দেওয়ার ব‍্যাপারটা একপ্রকার নিশ্চিত ছিলো বলা চলে।এরপর থেকেই স্লাভকোকে আনার ব‍্যাপারে তৎপর হয়ে উঠেছিলো এটিকে মোহনবাগান।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google