ATK Mohun Bagan FC: ডুরান্ডের প্রস্তুতিতে নামছে সবুজ মেরুন শিবির, জানুন বিস্তারিত

আসন্ন ফুটবল মরশুম শুরু হচ্ছে ডুরান্ড কাপকে দিয়ে৷ ১৬ আগস্ট ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan FC)। বাকি আর মাত্র কয়েকটা দিন , ...

By Rana Das

Published:

Follow Us
atk-mohun-bagan

আসন্ন ফুটবল মরশুম শুরু হচ্ছে ডুরান্ড কাপকে দিয়ে৷ ১৬ আগস্ট ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan FC)। বাকি আর মাত্র কয়েকটা দিন , কবে থেকে শুরু করবে অনুশীলন মোহনবাগান জানতে আগ্রহী গোটা ফুটবল মহল থেকে সমর্থকরা ।

প্রথমে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট চেয়েছিল এএফসি কাপ হবে তাদের মূল উদ্দেশ্য । এএফসি কাপের সেমিফাইনাল রয়েছে সেপ্টেম্বর মাসে। সেই মতোই তারা চিন্তাভাবনা করেছিল । কিন্তু যেহেতু ডুরান্ড কাপ অফিশিয়াল এবং ভারতীয় ফুটবল বোর্ড (AIFF) চেয়েছিল আইএসএলের এগারোটা দলই ডুরান্ড কাপে অংশগ্রহণ করুক । তাই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ও রাজি হয়ে যায় আসন্ন ডুরান্ড কাপ দিয়ে এই মরশুম শুরু করতে । কিন্তু প্রশ্ন একটাই থেকে তার প্রস্তুতিতে অনুশীলন শুরু করছে কবে থেকে ??

   

যতদিন এগাচ্ছে সামনেই রয়েছে মোহনবাগান দিবস ২৯ শে জুলাই । ম্যানেজমেন্ট মারফত জানা গেছে এই উৎসবে অর্থাৎ মোহনবাগান দিবসে সকল ফুটবলার উপস্থিতি থাকবে। অর্থাৎ ২৯ শে জুলাই এর আগেই ফুটবলাররা কলকাতায় চলে আসছে । সকল ভারতীয় ফুটবলার সমেত ছয় বিদেশি ফুটবলারদের চলে আসার কথা । কিন্তু সম্ভবত পোগবা এবং অস্ট্রেলিয়ান বিশ্বকাপার স্ট্রাইকার দিমিত্রিয়াস পেত্রোতোসের কিছুদিন দেরি হতে পারে । স্প্যানিশ ফরোয়ার্ড সার্জিও কাসেলকে সই করানোর চেষ্টা করেছিল এটিকে মোহনবাগান, আতলেতিকো মাদ্রিদের বি দলে খেলা ও ISL এ জামশেদপুর এর জার্সিতে অংশ নেওয়া এই ফুটবলার এই মুহূর্তে রাজি হননি পুনরায় ভারতের লীগে খেলতে

সূত্র মারফত যা জানা যাচ্ছে , আসন্ন ডুরান্ড কাপের কথা মাথায় রেখে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে প্রস্তুতি শুরু করতে চান মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্ডো। সেইমতো ই মোহনবাগান মাঠ সাজিয়ে রেখেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট । তাদের এই মরশুমের বেশিরভাগ সময় তারা এখানেই অনুশীলন করবেন । তাই জন্য মোহন বাগান মাঠ কে প্রস্তুতি মাঠের অনুকরণযোগ্য করা হয়েছে । মোহনবাগান সমর্থকরা তাদের মাঠে প্রিয় দলকে অনুশীলন করতে দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছে ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google