ATK Mohun Bagan : এএফসি কাপে বিপাকে বাগান! কৃষ্ণা-সহ একাধিক তারকার দল ছাড়ার সম্ভাবনা

এএফসি কাপের (AFC Cup) শুরুতেই অপ্রত্যাশিত ফলাফল। গোকুলাম কেরালার বিরুদ্ধে হার। আর এরপরেই দলবদলের বাজারে উঠে এসেছিল একের পর এক সম্ভাবনা। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ছাড়ার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এএফসি কাপের (AFC Cup) শুরুতেই অপ্রত্যাশিত ফলাফল। গোকুলাম কেরালার বিরুদ্ধে হার। আর এরপরেই দলবদলের বাজারে উঠে এসেছিল একের পর এক সম্ভাবনা। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ছাড়ার পথে একাধিক ফুটবলার।

গোকুলাম এবং এটিকে মোহন বাগানের বাজেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তা সত্ত্বেও দলে এই পারফরম্যান্স বহু প্রশ্ন তুলেছিল। এখন তার কারণ কিছুটা আঁচ করা গিয়েছে বলে ফুটবল প্রেমীদের কেউ কেউ মনে করছেন। প্রবীর দাস (Prabir Das), ডেভিড উইলিয়ামস (David Williams), রয় কৃষ্ণা (Roy Krishna), আগামী মরশুমে এই ফুটবলারদের সবুজ মেরুন জার্সিতে না-ও দেখা যেতে পারে।

   

শুক্রবারের শেষ রাত পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, রয় কৃষ্ণাকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল। ইস্টবেঙ্গলও চেষ্টা চালাচ্ছে। দলের ওপর ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামসের দল বদলের সম্ভাবনা প্রবল বলে অনুমান।

উইলিয়ামসকে আগামী মরশুমে মুম্বই সিটি ফুটবল ক্লাবে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে তলে তলে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে ফুটবল মহলে কানাঘুষো। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের দাবি, আগেও এটিকে মোহন বাগান ছাড়তে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা।

বেঙ্গালুরু এফসিতে যেতে পারেন প্রবীর দাস। একটি সোয়াপ ডিলের মাধ্যমে এই দলবদলের সম্ভাবনা। প্রবীরের বদলে সবুজ মেরুনে আসতে পারেন আশিক কুরুনিয়ান।

আজ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বাগানের ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে চারটার সময় খেলা। পরের পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখতে যেনতেন প্রকারে জিততেই হবে দলকে। যদিও গত ম্যাচের ফলাফল এবং এক ঝাঁক দলবদলের সম্ভাবনার মাঝে খুব বেশি কিছু আশা করতে পারছেন না বাগান সমর্থকদের অনেকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google