কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিয়ে কী বললেন ওয়েস্টউড?

তিরুঅনন্তপুরম: জল্পনার অবসান ঘটে গিয়েছে গত শুক্রবার। নয়া কোচ নিয়োগের কথা ঘোষণা করেছে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ডেভিড কাতলাকে বিদায় জানিয়ে এবার ...

By Sayan Sengupta

Published:

Follow Us
ashley-westwood-kerala-blasters-new-coach-message-goals-direction

তিরুঅনন্তপুরম: জল্পনার অবসান ঘটে গিয়েছে গত শুক্রবার। নয়া কোচ নিয়োগের কথা ঘোষণা করেছে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ডেভিড কাতলাকে বিদায় জানিয়ে এবার দলের দায়িত্বে এসেছেন অ্যাশলি ওয়েস্টউড। এবার তাঁর হাত ধরেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া কেরালা। যদিও ইন্ডিয়ান ফুটবল সার্কিটে একেবারে নতুন নন এই ইংলিশ কোচ। একটা সময় বেঙ্গালুরু এফসির হয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি। দুইবার আইলিগ জয় করার পাশাপাশি তৎকালীন কাপ টুর্নামেন্ট তথা ফেডারেশন কাপ ও ঘরে তুলেছিল সুনীল ব্রিগেড।

পরবর্তীতে এটিকে এবং পাঞ্জাব এফসির হয়ে ও কোচিং করিয়েছিলেন তিনি। এবার তাঁর উপরেই ভরসা রেখেছে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। এই নতুন দলের দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, “আমি খেলোয়াড়দের জন্য একটি সুস্পষ্ট লক্ষ্য, সঠিক দিকনির্দেশনা এবং কিছু মৌলিক নীতি নির্ধারণ করতে চাই। আমাদের নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হবে।” অর্থাৎ তিনি যে দলকে নিজের পুরনো ছন্দে ফিরিয়ে আনতে চান তা স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছেই। বর্তমানে ৬ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তেরো নম্বর স্থানে রয়েছে আইএসএলের এই দল। আগামী ৫ই এপ্রিল তাঁদের পরবর্তী ম্যাচ।

   

যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে টমাস টর্চজের স্পোটিং ক্লাব দিল্লি। এই ম্যাচের দিকেই নজর থাকবে সকলের। বলাবাহুল্য, গত সিজনের সুপার কাপ থেকে ডেভিড কাতলা দলের দায়িত্ব পালন করলেও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি কেরালার‌। যারফলে গত সুপার কাপের পর এবারের এই মরসুমের একের পর এক টুর্নামেন্টে ধাক্কা খেয়েছে এই শক্তিশালী ফুটবল ক্লাব। অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে পিছিয়ে থেকেও দল এক পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হলেও তারপর ফের পরাজিত হতে হয়েছিল পাঞ্জাব এফসির কাছে।

স্বাভাবিকভাবেই বদল করা হয় দলের হেড কোচ। এমনকি পরবর্তীতে দল ছাড়েন একাধিক সাপোর্টিং স্টাফ। এবার এই ব্রিটিশ কোচের আগমনে কতটা সুবিধা করতে পারে কেরালা, সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google