মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ (Champions League)এর আরেক কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে আর্সেনাল মুখোমুখি হবে স্পোর্টিং সিপি-র। খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী ১২:৩০মিনিটে। আর্সেনাল এই মরসুমে প্রথমবারের মতো টানা দুটি ম্যাচ হেরেছে। সাউদাম্পটনের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর মাইকেল আর্তেতার দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। অন্যদিকে পর্তুগিজ লিগায় সান্তা ক্লারার বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে স্পোর্টিং সিপি এই ম্যাচে খেলতে নামছে।
রেকর্ড অনুযায়ী, আর্সেনাল ও স্পোর্টিং সিপি ৭বার একে অপরের বিপক্ষে নেমেছে। তার মধ্যে ৪টি ড্র, ৩টি জয় আর্সেনালের। একটিও জয় নেই স্পোর্টিং সিপির খাতায়। শেষবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মরসুমের সর্বশেষ লিগ পর্বে আর্সেনাল, স্পোর্টিংয়ের বিপক্ষে খেলেছিল। গানাররা সেই ম্যাচটি ৫-১ গোলে জিতেছিল।
আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস এর প্রত্যাবর্তন হচ্ছে। তবে চোটের জন্য সাইডলাইনে আছেন সাকা, টিম্বার, এবেরেকি এজ, পিয়েরো হিনকাপি এবং মাইকেল মেরিনো। উল্টোদিকে স্পোর্টিং সিপিতে হুলম্যান্ডের নিষেধাজ্ঞা ছাড়াও, চোটের ফলে দলে অনুপস্থিত থাকবেন নুনো স্যান্টস এবং ফোটিস ইওনিডিস। জার্মান রেফারি ড্যানিয়েল সিবের্ট ম্যাচটি পরিচালনা করবেন।
স্পোর্টিং সিপি লাইন আপস:
গোলরক্ষক: রুই সিলভা
ডিফেন্ডার্স: ফ্রেসনেদা, ডিওমান্ডে, ইনাসিও, আরাউজো মিডফিল্ডার্স: মরিতা, ব্রাগানসা
ফরোয়ার্ডস: ক্যাটামো, ট্রেঞ্চ, পোট, সুয়ারেজ
আর্সেনাল লাইন আপস:
গোলরক্ষক: ডেভিড রায়া
ডিফেন্ডার্স: হোয়াইট, সালিবা, গ্যাব্রিয়েল, ক্যালাফিওরি
মিডফিল্ডার্স: মার্টিন জুবিমেন্দি, রাইস, ওডেগার্ড
ফরোয়ার্ডস: নোনি ম্যাডুএকে, ভিক্টর গাইয়োকেরেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি।



















