Apuia: আপুইয়ার জন্য কোটি টাকার অফার! কিন্তু পারফরম্যান্স কেমন তাঁর?

আপুইয়াকে (Apuia) নিয়ে দল বদলের বাজার গরম হয়ে রয়েছে। নতুন মরসুমে তিনি কোন দলের হয়ে খেলবেন সেটাই এখন প্রশ্ন। বলা হচ্ছে, আপুইয়াকে দলে দেওয়ার জন্য কয়েক কোটি টাকা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Apuia

আপুইয়াকে (Apuia) নিয়ে দল বদলের বাজার গরম হয়ে রয়েছে। নতুন মরসুমে তিনি কোন দলের হয়ে খেলবেন সেটাই এখন প্রশ্ন। বলা হচ্ছে, আপুইয়াকে দলে দেওয়ার জন্য কয়েক কোটি টাকা খরচ করতেও প্রস্তুত একাধিক ক্লাব। রেকর্ড অংকের চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Roy Krishna নিজে গোল করলেন, অন্যকে দিয়ে করালেন

   

যে আপুইয়াকে নিয়ে এতো আলোচনা-জল্পনা, তাঁর পারফরম্যান্স কেমন? ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান তারকা ফুটবলার আপুইয়া। আগামী দিনে আরও বড় মাপের ফুটবলার হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিকভাবে খেলছেন।

২০২৩-২৪ মরসুমে মুম্বই সিটি এফসির সাফল্যের অন্যতম কারিগর আপুইয়া। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইট থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ৯১ টি ম্যাচ খেলে করেছেন ৫ গোল, দু’টি গোল করানোর ক্ষেত্রে অবদান রেখেছেন সরাসরি। ম্যাচ প্রতি নিখুঁত পাস করেছেন ৮৫ শতাংশ। ম্যাচ প্রতি গড়ে বাড়িয়েছেন ৪২ টি পাস। খেলা তৈরি করার পাশাপাশি নিজেও সরাসরি আক্রমণভাগে অবদান রাখতে পারেন। ১৬টি শট অন টার্গেট।

Transfer News: আক্রমণভাগের ধার বাড়িয়ে নিল চেন্নাইয়িন এফসি

রিকোভারি, ইন্টারসেপশন ,ক্লিয়ারেন্স অর্থাৎ প্রতিপক্ষের আক্রমণ থামানোর ব্যাপারেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। সব মিলিয়ে বলা চলে অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরেছেন আপুইয়া। লাল কার্ড না দেখলেও ইন্ডিয়ান সুপার লিগে দেখেছেন ১২টি হলুদ কার্ড।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google