Anis Murder: সিটের ওপর ভরসা নেই আনিসের পরিবারের

যত সময় এগোচ্ছে ছাত্রনেতা আনিস খানের হত্যা রহস্যে নতুন নতুন মোড় সামনে আসছে। আনিসের হত্যার তদন্তে একটি সিট গঠন করা হয়েছে। এবার আমতা থানার ওসি সহ ৪ জনকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

যত সময় এগোচ্ছে ছাত্রনেতা আনিস খানের হত্যা রহস্যে নতুন নতুন মোড় সামনে আসছে। আনিসের হত্যার তদন্তে একটি সিট গঠন করা হয়েছে। এবার আমতা থানার ওসি সহ ৪ জনকে তলব করেছে সিট।

অন্যদিকে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে আনিসের পরিবার। আনিসের বাবা জানিয়েছেন, সিটের ওপর ভরসা নেই, সেজন্য সিবিআইকে দিয়েই ছেলের খুনের তদন্ত করাতে হবে। এর পাশাপাশি ধৃত দুই পুলিশকর্মী নির্দোষ বলে দাবি করেছে আনিসের পরিবার। আরও অনেকে এসেছিল বলে জানিয়েছে মৃতের পরিবার বৃহস্পতিবারই আনিস কাণ্ডে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার শুনানি রয়েছে হাই কোর্টে।

   

 

প্রসঙ্গত, বুধবার আনিস হত্যা মামলায় আমতা থানার দুজন পুলিশকর্মীকে হেফাজতে নেওয়া হয়। গ্রেফতার করা হয় হোমগার্ড হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। এবার তাঁরা বিস্ফোরক মন্তব্য করলেন।

তাঁদের বক্তব্য, ‘আমতা থানার ওসির নির্দেশেই আমরা আনিসের বাড়িতে গিয়েছিলাম। আমরা কিছু করিনি, আমাদের বলির পাঁঠা করা হয়েছে। আমাদের গ্রেফতার করে আনিসের হত্যাকান্ডে জল ঢালা হচ্ছে। ’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google