অমিতাভ বচ্চনও ডার্বি দেখেন! কিন্তু কার সমর্থক মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল?

বলিউড শাহেনশা (Amitabh bachchan) বরাবরই তাঁর অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন বহু প্রজন্মকে। এখনও এই বর্ষীয়ান অভিনেতার ছবি মুক্তির অপেক্ষায় থাকেন সকলে। তবে তিনি অভিনয়ের পাশাপাশি কৌন বনেগা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
AMITABH-EAST-BENGAL-MOHON-B

বলিউড শাহেনশা (Amitabh bachchan) বরাবরই তাঁর অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন বহু প্রজন্মকে। এখনও এই বর্ষীয়ান অভিনেতার ছবি মুক্তির অপেক্ষায় থাকেন সকলে। তবে তিনি অভিনয়ের পাশাপাশি কৌন বনেগা ক্রোড়পতি (kaun Banega Crorepati) রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসাবে বহু মানুষের মনে দাগ কেটেছেন। বর্তমানে চলছে কৌন বনেগা ক্রোড়পতি (KBC) রিয়ালিটি শোয়ের ১৬ তম সিজেন। সেখানে সেই পুরোনো ছন্দে শোয়ের দ্বায়িত্ব সামলাচ্ছেন বলিউডের বিগ বি (Amitabh bachchan) । আর সেখানেই তিনি জানালেন কোন দলের সমর্থক,মোহনবাগান (Mohun Bagan) নাকি ইস্ট বেঙ্গলের (East Bengal)।

‘কউন বনেগা ক্রোড়পতি’র (KBC) শোয়ে শুধুমাত্র প্রশ্নোত্তর পর্বেই যদিও অনুষ্ঠানটি সীমিত নয়। প্রতিযোগীদের সঙ্গে খোলা মনে আড্ডাও দিতে দেখা যায় বিগ বি-কেই। সম্রতি ‘কউন বনেগা ক্রোড়পতি’র (KBC) শোতে হট সিটে বসেছিলেন বাংলার হুগলি জেলার বাসিন্দা বাচ্চু সাঁতরা। প্রশ্নউত্তরের ফাঁকে প্রতিযোগী হুগলির বাচ্চু সাঁতরার সঙ্গে কথাবার্তা বলছিলেন অমিতাভ। ক্রিকেট ভাল লাগে বলে অমিতাভকে (Amitabh bachchan) জানান বাচ্চু।

   

প্রশ্ন করেই বলেন, বাঙালি মাত্রই সে ফুটবল খেলবে। তাই বাঙালিদের এমন প্রশ্ন করা উচিত নয়। ফুটবল বলতে বাঙালির চোখ থাকে ডার্বি ম্যাচের দিকে। এর পরে বিগ বি বাচ্চুকে প্রশ্ন করেন তিনি কোন দলের সমর্থক ইস্টবেঙ্গল (East Bengal) নাকি মোহন বাগান(Mohun Bagan) । উত্তরে বাচ্চু বলেন মোহন বাগান। এরপরেই অভিতাভ (Amitabh bachchan) খুশি হয়ে বলেন, ‘আরে সাবাশ! আমিও মোহনবাগান সমর্থক।’ বিগ বি মোহন বাগানের সমর্থক জানতে পেরে উচ্ছাস প্রকাশ করেন বাচ্চুও।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের (Amitabh bachchan) প্রথম তেলেগু ছবি‘ভেট্টাইয়া’ (Vettaiyan)। এই ছবিতে দীর্ঘদিন পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ছবির পরিচালনা করেছেন টিজে জ্ঞানভেল। গত ১০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ভেট্টাইয়া’।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google