বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ (Amit Shah) । আর এই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে তাঁর। বিমানবন্দর থেকেই তিনি নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী যাত্রা করবেন, এবং আগামী দু’দিন ধরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
বিজেপি সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি, ভোটারদের কাছে কেন্দ্রীয় সরকারের বার্তা পৌঁছে দেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। (Amit Shah) শুক্রবার রাতে কলকাতায় পৌঁছনোর পর অমিত শাহের (Amit Shah) নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সকালে তিনি উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। সেখানে একটি বড় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর রবিবার তিনি দক্ষিণবঙ্গে এসে আরেকটি বড় জনসভায় যোগ দেবেন। দক্ষিণবঙ্গের এই সভাকে ঘিরেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের বড় জমায়েত আশা করা হচ্ছে।




















