আল্লুকে টেক্কা দিতে বাজারে আসছে নতুন ‘পুষ্পা ২’

বক্স অফিসে রাজ করছে পুষ্পারাজ। একের পর এক রেকর্ড ভেঙে আসছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি ‘পুষ্পা 2’ (Pushpa 2)। সিনেমাটি মুক্তির পর এক মাস পেরিয়ে ...

By Rana Das

Published:

Follow Us
allu-arjun-pushpa-2-reloaded-version-20-minutes-added-footage-release-date

বক্স অফিসে রাজ করছে পুষ্পারাজ। একের পর এক রেকর্ড ভেঙে আসছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি ‘পুষ্পা 2’ (Pushpa 2)। সিনেমাটি মুক্তির পর এক মাস পেরিয়ে গেলেও এর জনপ্রিয়তা একটুও কমেনি। দর্শকরা ছবিটির মুগ্ধতা এখনও অনুভব করছেন। আর তাই নির্মাতারা ছবির একটি নয়া ভার্সান (Reloaded version) মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘পুষ্পা 2’ (Pushpa 2) -এর নির্মাতারা ডিসেম্বরে জানিয়েছিলেন তারা ছবির জন্য নতুন ফুটেজ সংযোজন করবেন। যার মাধ্যমে সিনেমাটির মেয়াদ বাড়ানো হবে। । ছবির জন্য এই নতুন রিলোডেড ভার্সান ১১ জানুয়ারী, ২০২৫ থেকে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। এর সময়কাল ২০ মিনিট বাড়ানো হয়েছে। ফলে ছবিটির মোট রানটাইম এখন ৩ ঘণ্টা ৪০ মিনিট। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Mythri Movie Makers (@mythriofficial)

নতুন ফুটেজের মাধ্যমে দর্শকদের কাছে ছবির অভিজ্ঞতা আরও একদম নতুন হবে। এর মাধ্যমে ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। এই নয়া ভার্সান (Reloaded version) আল্লু অর্জুনের (Allu Arjun) অভিনয়, সিনেমাটোগ্রাফি এবং স্টাইলিশ দৃশ্যের সঙ্গে যোগ হয়েছে আরও কিছু নতুন দৃষ্টিনন্দন দৃশ্য যা দর্শকদের হৃদয় স্পর্শ করবে।

বক্স অফিস সাফল্য এবং আয়

‘পুষ্পা 2’ (Pushpa 2) মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। সিনেমাটি প্যান-ইন্ডিয়া স্তরে মুক্তি পেয়েছিল ৫ ডিসেম্বর, ২০২৪, এবং প্রথম দিন থেকেই এটি রেকর্ড আয় করছে। গতকাল মঙ্গলবার এটি ঘরোয়া বক্স অফিসে আড়াই কোটি রুপি আয় করেছে। এখন পর্যন্ত এর নেট কালেকশন দাঁড়িয়েছে ১২১০.০১ কোটি টাকা। এর পাশাপাশি সিনেমাটি হিন্দি ভাষায়ও অত্যন্ত সাফল্য অর্জন করেছে। এখন পর্যন্ত আয় হয়েছে ৭৯৩.২ কোটি টাকা। খুব শীঘ্রই হিন্দি ভার্সনে ৮০০ কোটি রুপি আয় করার মাইলফলক স্পর্শ করবে এটি।

‘পুষ্পা 2’ (Pushpa 2)  হিন্দি ভাষায় এক নম্বর ফিল্ম হয়ে উঠেছে। সিনেমার রিলোডেড নয়া ভার্সান (Reloaded version) কি আরও এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবে, তা দেখতে আরও একবার আগ্রহী হয়ে উঠেছে সিনেমাপ্রেমীরা। বক্স অফিসের সাফল্য এবং দর্শকদের প্রতি এত বড় আগ্রহ দেখে, নির্মাতারা নিশ্চিতভাবেই আশা করছেন ‘পুষ্পা 2’ আরও বড় সাফল্য অর্জন করবে। নয়া ভার্সান মুক্তির পর দর্শকদের মধ্যে ছবির ক্রেজ কতটা বেড়ে যায়, সেটি ভবিষ্যতে আরও স্পষ্ট হবে।

 

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google