Nobel Prize: এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত বিশ্ব, পদার্থবিজ্ঞানে তিন বিজ্ঞানীর নোবেল

২০২২ সালের নোবেল বিজয়ীদের (Nobel Prize) নাম ঘোষণা শুরু হচ্ছে। প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেলজয়ীদের নাম জানানো শুরু। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালের পদার্থ বিজ্ঞানে  ...

By Rana Das

Published:

Follow Us

২০২২ সালের নোবেল বিজয়ীদের (Nobel Prize) নাম ঘোষণা শুরু হচ্ছে। প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেলজয়ীদের নাম জানানো শুরু।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালের পদার্থ বিজ্ঞানে  নোবেল পাচ্ছেন তিন বিজ্ঞানী। এরা হলেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার। কোয়ান্টাম মেকানিক্সে গবেষণার জন্য এবারে নোবেল পেতে চলেছেন এই তিন বিজ্ঞানী।

   

কোয়ান্টাম বলবিজ্ঞানে মিশে আছে রসায়ন, অানবিক জীববিজ্ঞান, ইলেক্ট্রনিক্স, কণা পদার্থবিজ্ঞান, ও ন্যানোপ্রযুক্তি। বিজ্ঞানের কোয়ান্টামভিত্তিক এই শাখাগুলো বিগত পঞ্চাশ বছরব্যাপী পৃথিবীকে রাতারাতি এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত করেছে।

নোবেল কমিটি জানাচ্ছে, সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল দেওয়া হয়েছে।  মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নাম ঘোষিত হ়ল। বুধবার রসায়ন,  বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করে হবে। ১০ অক্টোবর শেষ দিন অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বিবিসির খবর, নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে। ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে মনোনীতদের নাম গোপন রাখার নিয়ম চলে আসছে।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ দিয়ে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। বিশ্ব শ্রেষ্ঠ এই পুরষ্কার। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই বিভাগগুলিতে নোবেল দেওয়া হয়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google