Afghanistan: তালিবান জঙ্গিদের সরকারে আমলে খুন আফগান নারী রাজনীতিক

নারীদের উপর কঠিন ধর্মীয় নিষেধাজ্ঞা জারি করে চলেছে আফগানিস্তানের (Afghanistan) তালিবান জঙ্গি সরকার। এবার গুলি করে খুন করা হলো এক নারী রাজনীতিককে।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Former Afghan lawmaker Mursal Nabizada shot dead in Kabul

নারীদের উপর কঠিন ধর্মীয় নিষেধাজ্ঞা জারি করে চলেছে আফগানিস্তানের (Afghanistan) তালিবান জঙ্গি সরকার। এবার গুলি করে খুন করা হলো এক নারী রাজনীতিককে। নিহত মহিলা আফগানিস্তানের প্রাক্তন সাংসদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বিগত আফগান সরকারের আমলে দেশটির সাংসদ ছিলেন। নিহতের নাম মুরসাল নবিজাদা (Mursal Nabizada)।

নিহত নবিজাদা ২০১৯ সালে কাবুল থেকে সংসদ প্রতিনিধি হন। তিনি আফগান সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন। মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে যুক্ত ছিলেন।

   

আল জাজিরা জানাচ্ছে রাজধানী কাবুলে ওই প্রাক্তন সংসদ সদস্যকে নিজের বাড়িতে গুলি করে খুন করা হয়েছে। তার এক দেহরক্ষীকেও গুলিতে নিহত। জখম হয়েছেন আরও দুজন। আফগান স্থানীয় সময় রবিবার বিকেলে খুন করা হয়।

নিহত নারী রাজনীতিক এক নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছেন। নিছক লুঠের জন্য খুন নাকি এর পিছনে তালিবান নারী বিদ্দেষ তা স্পষ্ট নয়। তালিবান সরকারের পুলিশ বিস্তারিত জানায়নি।

নিহত মুরসাল নবিজাদা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারে আমলে আফগান সংসদ সদস্য ছিলেন। তালিবান জঙ্গিরা দ্বিতীয়বার দেশটির ক্ষমতা দখলের পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন ছিলেন। তাঁর উপর যে কোনওসময় হামলার আশঙ্কা ছিল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google