স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ৪ পড়ুয়াসহ ১০

উত্তরপ্রদেশ: চলছে পরীক্ষা৷ সেই মতো মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে যাচ্ছিল পড়ুয়ারা৷ কিন্তু পথে ঘটে যায় দুর্ঘটনা৷ প্রাণ হারায় ৪ ছাত্র-ছাত্রী৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায়৷ অন্যদিকে, এদিন ভোর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
A BSF vehicle lost control and hit two vehicles in a row at Laketown

উত্তরপ্রদেশ: চলছে পরীক্ষা৷ সেই মতো মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে যাচ্ছিল পড়ুয়ারা৷ কিন্তু পথে ঘটে যায় দুর্ঘটনা৷ প্রাণ হারায় ৪ ছাত্র-ছাত্রী৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায়৷ অন্যদিকে, এদিন ভোর রাতে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে দুটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান ছয়জন৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া এলাকায়৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পড়ুয়ারা৷ হঠাৎই ওই ১০ জন পড়ুয়াবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় স্থানীয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷

   

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার পড়ুয়ারা৷ বাকি ৬ পড়ুয়া গুরুত্বরভাবে আহত৷ সকলের চিকিৎসা চলছে৷ ভ্যানের টায়ার ফেটে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের দাবি৷ যদিও স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পথ কুকুর ভ্যানের সামনে এসে পড়ায় তাকে বাঁচাতে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷

অন্যদিকে, মঙ্গলবার ভোর রাতে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে দুটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে হয়৷ ঘটনায় প্রাণ হারায় ছয় জন৷ মৃতদের মধ্যে ২ জন শিশুও রয়েছে৷ খবর পেতেই দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায়৷ সকলকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ৷ গুরুতর আহতদের বারাণসীর একটি হাসাপাতলে স্থানান্তরিত করা হয়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google