অভিষেকের ১৩৫ রানে উড়ল হায়দ্রাবাদ, বড় ব্যবধানে হারল দিল্লি

Kolkata, April 21: মঙ্গলবার ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় দিল্লি ক্যাপিটালসকে আহ্বান জানিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিং, বোলিং উভয় ইনিংসে দাপট বজায় রেখে ৪৭ রানে ম্যাচটি পকেটে পুড়ল অরেঞ্জ আর্মি। পাশাপাশি ...

By Sandipa Nandy

Published:

Follow Us
abhishek-sharma-135-srh-beat-delhi-capitals-ipl-match-report

Kolkata, April 21: মঙ্গলবার ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় দিল্লি ক্যাপিটালসকে আহ্বান জানিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিং, বোলিং উভয় ইনিংসে দাপট বজায় রেখে ৪৭ রানে ম্যাচটি পকেটে পুড়ল অরেঞ্জ আর্মি। পাশাপাশি +০.৮২০ নেট রান রেটের সঙ্গে ৮ পয়েন্টে টেবিলের তৃতীয় নম্বরে উঠে এল ঈশান কিষানের দল। ঘরের মাঠে এই নিয়ে টানা তৃতীয় জয়।

আরও পড়ুন: আইএসএলে‌ দ্বিতীয় ড্র, এবার চেন্নাইয়িনকে আটকে দিল মহামেডান

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ২৪২ রান করে হায়দ্রাবাদ। ম্যাচের নায়ক অভিষেক শর্মা। এদিন তাঁকে ঠেকানোর ক্ষমতা দিল্লির কোনো বোলারের হয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৬৮ বলে অপরাজিত থেকে ১৩৫ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন। ১০টি চার ও ১০টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস।

   

আরও পড়ুন: কেন আরব আমিরশাহীর নাগরিকত্ব নিলেন লখনউয়ের এই ব্যাটার?

এছাড়া ট্রাভিস হেড ২৬ বলে ৩৭, ঈশান কিষান ১৩ বলে ২৫ এবং হেনরিক ক্লাসেন ১৩ বলে ৩৭ রান স্কোরবোর্ডে যোগ করেন। হায়দ্রাবাদের আর কোনো ক্রিকেটারকে প্রথম ইনিংসে ব্যাট হাতে পরিশ্রম করতে হয়নি। এদিন দিল্লির বোলিংয়ের করুণ দুর্দশা ফুটে ওঠে। মাত্র একটি উইকেট নেন অধিনায়ক অক্ষর প্যাটেল। এছাড়া মুকেশ কুমার থেকে টি. নটরাজন সকলেই ব্যর্থ। উইকেট তো কেউ শিকার করতে পারেননি, উল্টে দিয়েছেন প্রচুর রান।

আরও পড়ুন: বিতর্কের মাঝেও খুশি মোহনবাগান! অসন্তোষ লাল-হলুদ শিবিরে

উল্টোদিকে এত বড় রান তাড়া করতে নেমে হিমশিম খায় দিল্লি ক্যাপিটালস। ১০ ওভার খেলতে না খেলতেই চার উইকেট খুইয়ে বসে দিল্লি শিবির। এদিন কে এল রাহুল (৩৭), নীতীশ রানা (৫৮), সমীর রিজভী (৪১), ট্রি স্টাবস (২৭) কিছুটা অবদান রাখলেও তা ২৪৩ টার্গেট তাড়া করার জন্য যথেষ্ট ছিল না। এই ম্যাচে হেরে লিগ টেবিলের পঞ্চম স্থানে নেমে এসেছে দিল্লি।

এছাড়া এদিন হায়দ্রাবাদের বোলিং বিভাগ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। একা হাতে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন এশান মালিঙ্গা। ১টি করে আউট করেন সাকিব হুসেন, দিলশান মাদুশাঙ্কা। এছাড়া ৩টি উইকেট শিকার করেন হর্ষ দুবে। তাঁদের দাপটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানে শেষ করে অক্ষরের দিল্লি।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google