বাজেটকে ‘তিন’ শব্দে ব্যাখ্যা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

একদিকে বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন ভোটের পারদ তুঙ্গে। সেই আবহে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে।রাজ্যের রাজনৈতিক মহলে বাজেট নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন কেন্দ্রীয় বাজেটকে ঘিরে বড় মন্তব্য ...

By Suparna Parui

Published:

Follow Us
Abhishek Banerjee Captures Budget Debate in Three Words

একদিকে বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন ভোটের পারদ তুঙ্গে। সেই আবহে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে।রাজ্যের রাজনৈতিক মহলে বাজেট নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন কেন্দ্রীয় বাজেটকে ঘিরে বড় মন্তব্য করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek bandyopadhyay) ।

বাজেট প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek bandyopadhyay) অভিযোগ, এই বাজেটে বাংলাকে আবারও বঞ্চিত করা হয়েছে। তাঁর মতে, দীর্ঘ ৮৫ মিনিটের বাজেট বক্তৃতায় বাংলার জন্য নির্দিষ্টভাবে কিছুই বলা হয়নি। অভিষেক বলেন, “৮৫ মিনিটের বাজেটে বাংলার জন্য কিছু নেই।”  তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে ফের একবার বাঙালি অস্মিতার প্রসঙ্গ সামনে আনলেন তৃণমূল নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek bandyopadhyay) আরও বলেন, এই বাজেটের কোনও বাস্তব অর্থ নেই। সাধারণ মানুষের জীবনে এর কোনও ইতিবাচক প্রভাব পড়বে না বলেই তাঁর দাবি। তাঁর মতে, বাজেট শুধু কথার ফুলঝুরি এবং পরিসংখ্যানের খেলা। বাস্তবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কোনও স্পষ্ট দিশা নেই এই বাজেটে।

   

এদিন তিনি বাজেটকে তিনটি শব্দে ব্যাখ্যা করে বলেন, এই বাজেট হল ‘মিশনলেস, ভিশনলেস, বেসলেস’। অর্থাৎ এই বাজেটে কোনও লক্ষ্য নেই, কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই এবং কোনও শক্ত ভিত্তিও নেই।

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google