UP: যোগী রাজ্যে জঙ্গলরাজ, প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন

যোগী আদিত্যনাথের শাসনে উত্তর প্রদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হতে চলেছে। প্রয়াগরাজে পরপর দুটি পরিবারের মোট ৯ জনকে খুনের ভয়াবহ ঘটনায় দেশ আলোড়িত। এবার প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

যোগী আদিত্যনাথের শাসনে উত্তর প্রদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হতে চলেছে। প্রয়াগরাজে পরপর দুটি পরিবারের মোট ৯ জনকে খুনের ভয়াবহ ঘটনায় দেশ আলোড়িত। এবার প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে খুন করা হলো।

মেরঠে এক যুবককে প্রকাশ্যে রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে খুন করল তিন জন। রাস্তায় পথচারী ও গাড়িচালকরা সকলে বিষয়টি দেখলেও কেউই ওই যুবককে বাঁচাতে এগিয়ে আসেনি। মৃত যুবকের নাম সাজিদ। তিনি ইত্তেফাক নগরীর বাসিন্দা।

   

মৃতের বাবা জানিয়েছেন, তাঁর তিন ভাই সাজিদকে খুন করেছে। কারণ ওই তিনজন নিয়মিত বাড়িতে এসে মদ্যপান করতেন। যা মোটেই সহ্য করতে পারতেন না সাজিদ। যা নিয়ে কাকাদের সঙ্গে সাজিদের নিয়মিত অশান্তি হত। প্রতিশোধ নিতেই তারা সাজিদকে এভাবে কুপিয়ে খুন করেছে। এ ঘটনায ব্রহ্মপুরী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ পাওয়ার পরই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তিনজন হলেন নওশাদ, জাভেদ এবং শাহজাদ। ঘটনার পর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছে। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

ইতিমধ্যেই সাজিদকে কুপিয়ে খুন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক রাস্তায় পড়ে আছে। তাকে ঘিরে ধরে মারধর করছেন তিনজন। প্রবল মারধরের পর ওই তিনজন কিছুটা দূরে চলে যায়। সে সময় আশপাশ দিয়ে পথচারীরা যাতায়াত করছিলেন। যাচ্ছিল মোটরবাইক-সহ বিভিন্ন ধরনের যান কিন্তু কেউই ওই যুবককে বাঁচাতে এগিয়ে আসেনি। এ সময় ওই যুবক উঠে বসেন। সঙ্গে সঙ্গেই এক ব্যক্তি ছুটে এসে তাকে ছুরি দিয়ে কোপাতে থাকে। ছুরির এলোপাতাড়ি কোপে রক্তাক্ত ওই যুবক রাস্তায় পড়ে কাতরাতে থাকে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। তারা সকলেই প্রশ্ন তুলেছেন কী কারণে পথচারীরা এত বড় একটা অন্যায় দেখেও মুখ ফিরিয়ে রইলেন!

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google