দাম্পত্যে কলহের জেরে শিশুকে কুমিরের মুখে ছুঁড়ে দিল মা

কুমিরের মুখে শিশুকে ছুঁড়ে ফেলল মা! ভয়ঙ্কর ঘটানটি ঘটেছে কর্ণাটকে। দাম্পত্য কলহের জেরে রাগের মাথায় ওই অভিযুক্ত মহিলা এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ওই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কুমিরের মুখে শিশুকে ছুঁড়ে ফেলল মা! ভয়ঙ্কর ঘটানটি ঘটেছে কর্ণাটকে। দাম্পত্য কলহের জেরে রাগের মাথায় ওই অভিযুক্ত মহিলা এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ওই শিশুটির বয়স মাত্র ৬ বছর। আরও জানা গিয়েছে যে ঐ শিশুটি মূক এবং বধির। কিন্তু ওই শিশুটিকে শুধুমাত্র কি দাম্পত্য কলহের জন্য কুমির ভর্তি খালে ছুঁড়ে ফেলা হয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ সেটাই খুঁটিয়ে দেখছে পুলিশ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের  খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে কর্নাটকের উত্তর কন্নড় জেলার হালামাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এই গ্রামের বাসিন্দা রবি কুমারের সঙ্গে তাঁর স্ত্রী সাবিত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকত বলে জানিয়েছেন পড়শিরা। তাঁদের কলহের মূল কারণ থাকত তাঁদের একমাত্র মূক এবং বধির পুত্র! স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে যে মৃত শিশুর মা ৩৬ বছর বয়সি সাবিত্রী পরিচারিকার কাজ করেন। তাঁর স্বামী রবি (৩৬) পেশায় রাজমিস্ত্রি। শিশুর মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে দু’জনকেই। তাঁদের ১৪ দিন জেল হেফাজতে রাখা হয়েছে।

   

এই ঘটনায় জানাজানি হওয়ার পর থেকে স্বাভাবিক ভাবেই হূলস্থূল পরে গিয়েছে। রবিবার সকালে ওই শিশুটির আধ খাওয়া দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা গিয়েছে। পুলিশের রিপোর্ট থেকে জানা গিয়েছে নিথর শিশুর দেহে কামড়ানোর চিহ্ন ছিল সর্বত্র। তার ডান হাতটিও ছিল না।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google