খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ৷ জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ৷ দাঁতন থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওই ‘মিনিয়েচার এরোপ্লেন’-টি আসলে একটি ইন্ডিয়ান অয়েলের ড্রোন৷ ওদের পাইপ লাইনের কাজ চলছিল৷ সেই কাজের নজরদারির জন্যই ড্রোন ওড়ানো হয়৷ কোনও কারণে সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে৷ আতঙ্কিত হওয়ার মতো কোন ঘটনা নয়৷’’
মাঠে কাজ করতে থাকা এক কৃষক বলেন, ‘‘সকালে ধানজমিতে কাজ করছিলাম৷ সেই সময় ধানজমির উপরে এটাকে কয়েকজন পড়ে থাকতে দেখেন৷ দেখতে একেবারে প্লেনের মতো৷ ওর ভিতরে কোনও বিস্ফোরক বা বিপজ্জনক কিছু রাখা আছে কি না তা নিয়ে সন্দেহ হয় তাই আমরা সবাই দাঁতন থানায় খবর দিই৷ পুলিশ এসে ওটি উদ্ধার করে নিয়ে যায়৷’’




















