কংগ্রেস-বিজেপি বিরোধী জোট আলোচনায় নবান্নে মুখোমুখি মমতা-কেজরি

বৈঠকে মমতা-কেজরিওয়াল। মঙ্গলবার কলকাতায় আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal)। দুপুরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  সঙ্গে বৈঠক করবেন তিনি।  আপ (AAP) সূত্রে খবর অনুযায়ী, এদিন দুপুর ২টো নাগাদ ...

By Rana Das

Published:

Follow Us
Mamata Banerjee and Arvind Kejriwal during a political rally

বৈঠকে মমতা-কেজরিওয়াল। মঙ্গলবার কলকাতায় আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal)। দুপুরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  সঙ্গে বৈঠক করবেন তিনি। 

আপ (AAP) সূত্রে খবর অনুযায়ী, এদিন দুপুর ২টো নাগাদ বিমানবন্দরে নামবেন কেজরিওয়াল। এরপর সেখান থেকে একটি হোটেলে গিয়ে উঠবেন তিনি। দুপুর ৩টেয় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফের বিমানবন্দরে পৌঁছে দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

   

পশ্চিমবঙ্গ আপের প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশকে সরিয়ে দিল্লির প্রশাসনিক ক্ষমতার রাশ হাতে রাখতে চাইছে মোদী সরকার। এর বিরুদ্ধে একসঙ্গে প্রতিবাদ করা দরকার।

আপ জানিয়েছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে। কংগ্রেস-সহ বাম দলগুলি এবং অন্যান্য দলও আপের পাশে দাঁড়িয়েছে। আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে একমত হবেন।’ এদিন কেজরিওয়াল এলেও বাংলায় আপের নেতাদের সঙ্গে তেমন কোনও বৈঠকের সম্ভাবনা নেই।

উল্লেখযোগ্য, কর্নাটকে বিজেপির পরাজয়ের পর জয়ী কংগ্রেসের নাম না করে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা।  সিদ্দারামাইয়ার শপথে আমন্ত্রণ পেলেও যাননি।  পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। আর কর্নাটকে কংগ্রেস সরকারের সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকই পাননি কেজরিওয়াল।

উল্লেখ্য, বছরখানেক পরেই লোকসভা ভোট। আগামী ২৬ মে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দিল্লি সফরের আগে কেজরিওয়ালের সঙ্গে এই বৈঠক যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলছে রাজনৈতিক মহল।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google