পরিবহন দফতর হাতে নিয়েই ‘পিসি-ভাইপোর’ বাস ডিপোর জমি চুরি ফাঁস অর্জুনের

কলকাতা: পরিবহন দফতরের দায়িত্ব নিয়েই ‘পিসি-ভাইপো’র আমলে বাস ডিপোর জমি চুরির অভিযোগ ফাঁস করলেন নতুন (Arjun Singh)পরিবহন এবং শ্রম মন্ত্রী অর্জুন সিং। একইসঙ্গে তিনি সরকারি বাস পরিষেবাকে ঢেলে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
arjun-singh-transport-reforms

কলকাতা: পরিবহন দফতরের দায়িত্ব নিয়েই ‘পিসি-ভাইপো’র আমলে বাস ডিপোর জমি চুরির অভিযোগ ফাঁস করলেন নতুন (Arjun Singh)পরিবহন এবং শ্রম মন্ত্রী অর্জুন সিং। একইসঙ্গে তিনি সরকারি বাস পরিষেবাকে ঢেলে সাজানোর ঘোষণা করে বলেছেন, “প্রথম প্রায়োরিটি বাসের সংখ্যা বাড়ানো।” মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে অর্জুন স্পষ্টভাবে জানিয়েছেন, “অনেকেই বলেন, বাস কম, বাস পাওয়া যায় না। এটা সত্যি। আমরা এটাকে প্রথমে সমাধান করব।”

তিনি আরও জানান, ইলেকট্রিক বাসের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য।অর্জুন বলেন, “সুভাষ চক্রবর্তী যখন পরিবহনমন্ত্রী ছিলেন, তখন আমি কয়েকটি প্রশ্ন তুলেছিলাম। এখন দফতরে এসে সেই ফাইলগুলো খুঁজে দেখব। যদি কোনো অনিয়ম বের হয়, তা জনসমক্ষে আনব।” তিনি সরাসরি অভিযোগ করেন যে, বিভিন্ন বাস ডিপোর জমি ‘পিসি-ভাইপো’র আমলে বেআইনিভাবে বিক্রি ও দখল করা হয়েছে।

   

আরও দেখুনঃ বিজেপি কর্মী খুন মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার স্বপন সমাদ্দার

এই জমি চুরির ঘটনা খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।পরিবহনের পাশাপাশি শ্রম দপ্তরের দায়িত্বও তাঁর কাঁধে। অর্জুন জানান, “শ্রম দফতর দীর্ঘদিন অবহেলিত ছিল। আমি নিজে শ্রমিক ইউনিয়ন করে এসেছি। শ্রমিকদের সমস্যা আমি খুব ভালো করে বুঝি। এখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে।” সরকারি বাস পরিষেবার অভ্যন্তরীণ সমস্যা নিয়েও তিনি খোলাখুলি কথা বলেছেন।

“সরকারি বাসের চালক-শ্রমিক থেকে শুরু করে অনেক সমস্যা আছে। তেল চুরি হয়, বাস চলে না, রক্ষণাবেক্ষণে গাফিলতি সবকিছু খতিয়ে দেখতে হবে।” তিনি জানান, এখনই দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একে একে সব সমস্যার সমাধান করা হবে।সবচেয়ে বেশি অভিযোগ যে বিষয়ে আসছে, সেটি হল রাস্তায় সরকারি বাসের দেখা না পাওয়া। অর্জুন বলেন, “প্রচারে গিয়েও এই কথা বারবার শুনতে হয়েছে। মানুষ বাস চায়।

আমরা সেই আশা পূরণ করব।” তবে তিনি একটি সরকারি প্রকল্পের প্রশংসা করতে ভোলেননি। মহিলাদের বিনামূল্যে বাস যাতায়াতের সিদ্ধান্তকে তিনি ‘খুব ভালো প্রজেক্ট’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটি একটি জনকল্যাণমূলক সিদ্ধান্ত। এর সুফল যাতে সঠিকভাবে পৌঁছায়, সেদিকে নজর রাখা হবে।”

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google