Birbhum: শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদ ঘুষের ছবি! মুচকি হাসছেন দুধকুমার-কেষ্ট

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কোটি কোটি কালো টাকা ও বিপুল সম্পত্তি উদ্ধার, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ইডি হেফাজতে তৃণমূল কংগ্রেস সরকার জেরবার। এসবের মাঝে বীরভূমে (Birbhum) বিরোধী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কোটি কোটি কালো টাকা ও বিপুল সম্পত্তি উদ্ধার, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ইডি হেফাজতে তৃণমূল কংগ্রেস সরকার জেরবার। এসবের মাঝে বীরভূমে (Birbhum) বিরোধী দলনেতার জনসমাবেশ ঘিরে হই হই পড়ে গেল। সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভামঞ্চের চারপাশে পড়ল নারদ ঘুষের ছবি।

নারদ স্টিং অপারেশনে তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা ও এখন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সেই বিতর্কিত ভিডিও রাজনৈতিক মহলে ঝড় তুলেছিল। সেই ছবি দিয়ে পোস্টারে ছয়লাপ সাঁইথিয়া।

   

এই বিতর্কিত পোস্টার ঘিরে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। এর পিছনের তৃণমূলের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন বিজেপি নেতারা। যদিও এনিয়ে শাসক দল একবারে চুপ।

জেলার তাবড় বিজেপি নেতা বিদ্রোহী। দুধকুমার কী বলেছিলেন? পড়ুন: 

Dudhkumar Mandal: ‘অপেক্ষা করুন দেখবেন কী করি’, বিজেপির উপর হামলার ছক করছেন দুধকুমার

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই ইস্যুকে হাতিয়ার করে আগামী দিনে সরব হতে চাইছে বিজেপিও। সেকারণেই আজ বীরভূমে মিছিল করবে বিজেপি। জেলা বিজেপি সূত্রে খবর, মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে সরব হবেন শুভেন্দু। শুধুমাত্র শিক্ষা দুর্নীতি নয়, গোরু পাচার, কয়লা পাচার নিয়ে সরব হবেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর নিশানায় থাকবেন টিএমসি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ জেলার তৃণমূলের নেতারা।

আরও নজর রাখবেন জেলার দাপুটে বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। তিনি এখন বিদ্রোহী। রাজ্য নেতাদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে দলীয় কর্মীদের বসে যাওয়ার বার্তা দিয়েছেন। কর্মীরা নিষ্ক্রিয়। এর মাঝে সভা শুভেন্দুর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google