লক্ষ্মীর ভাণ্ডারের পালটা নারায়ণ ভাণ্ডার-এর ঘোষণা সুকান্তর

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন বিজেপির গলার কাঁটা। রাজ্য সরকারের এই প্রকল্প সাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাই পঞ্চায়েত ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার যেন বিজেপির কাছে মাথাব্য থার কারণ। হুগলিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন বিজেপির গলার কাঁটা। রাজ্য সরকারের এই প্রকল্প সাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাই পঞ্চায়েত ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার যেন বিজেপির কাছে মাথাব্য থার কারণ।

হুগলিতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের পালটা নারায়ণ ভাণ্ডারের ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

   

হুগলির পাণ্ডুয়ায় যুব মোর্চার এক সম্মেলনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, বিধায়ক বিমান ঘোষ, সুরেশ সাউ, দীপাঞ্জন গুহদের মতো নেতৃত্ব। সূত্রের খবর তাঁদের উপস্থিতিতেই নতুন উপস্থিতিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

মোর্চার সম্মেলনে সুকান্ত বলেন,”মাননীয়া মুখ্যমন্ত্রী ৫০০ টাকা ঘুষ দিয়ে আমাদের বাড়ির মহিলাদেরকে ভাবছে যে তাঁরা কিনে নিয়েছেন।”

তিনি জানান, বিজেপি ২০০০ টাকা দেওয়ার বন্দোবস্ত করবে এবং তার সঙ্গে কর্মসংস্থানও করবে।

এরপরই সুকান্ত বলেন, “গ্রামের মানুষকে তৃণমূল বুঝিয়ে রেখেছে যে বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। পাঁচশো টাকা যদি লক্ষ্মীর ভাণ্ডার হয় তাহলে বিজেপি এলে দুহাজার টাকা দেবে যেটা নারায়ণ ভাণ্ডার। সেটা চালু হবে।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google