East Bengal: মশাল বাহিনীর সম্ভাব্য হেডস্যারের হটসিটে খালিদ জামিল

পর পর ব্যর্থতা আর হতাশ করার কারণে ইস্টবেঙ্গলের (East Bengal) বিদেশি কোচ স্টিফেন কনস্টানটাইন বিদায় মোটামুটি পাকা৷ এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য অপেক্ষা করছেন লাল-হলুদ সমর্থকরা৷

By Rana Das

Published:

Follow Us
Khalid Jamil

পর পর ব্যর্থতা আর হতাশ করার কারণে ইস্টবেঙ্গলের (East Bengal) বিদেশি কোচ স্টিফেন কনস্টানটাইন বিদায় মোটামুটি পাকা৷ এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য অপেক্ষা করছেন লাল-হলুদ সমর্থকরা৷ সম্ভবত আসন্ন ক্লাবের বোর্ড মিটিংয়েই বিষয়টি পরিস্কার হয়ে যাবে৷ তবে, কনস্টানটাইনের পরিবর্তে কাকে নতুন কোচ করা হবে, তা নিয়েও ময়দানে চলছে জোর জল্পনা৷

আরও পড়ুন: East Bengal: এলিট অ্যাকাডেমির এই ফুটবলারকেও ধরে রাখছে লাল-হলুদ কর্তারা

   

এই জল্পনা আর আলোচনার মধ্যেই উঠে এসেছে নতুন কোচের নাম৷ সুত্রের খবর, নতুন কোচ হিসেবে উঠে এসেছে খালিদ জামিলের নাম৷ শোনা যাচ্ছে, ক্লাবেব কর্তারা ইতিমধ্যেই খালিদ সাহেবের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন৷ মনে করা হচ্ছে বোর্ড মিটিংয়ের পরেই তাঁর সঙ্গে পাকাপাকি চুক্তি করা হবে৷ কুয়েতে জন্মগ্রহণ করলেও তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন৷

আরও পড়ুন: East Bengal FC: হেড কোচের সঙ্গে সম্ভবত ‘খলনায়ক’কেও টিম থেকে ছাঁটছে ইস্টবেঙ্গল

গত গ্রীষ্ষকালীন মরসুমে খালিদ জামিল এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের নতুন হেড কোচ নিযুক্ত করে৷ খালিদের কোচিং কেরিয়ার রীতিমতো বর্ণোজ্জ্বল। বেঙ্গালুরু ইউনাইটেডে যোগ দেওয়ার আগে তিনি নর্থ-ইস্ট ইউনাইটেড এফসিকে কোচিং করিয়েছেন। আইএসএলের প্রথম ভারতীয় হেড কোচ হিসেবে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন খালিদ। তাঁর কোচিংয়েই আইএসএলের প্লে-অফও খেলে নর্থ-ইস্ট।

এর আগে খালিদ জামিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানকেও কোচিং করিয়েছেন খালিদ। তাঁর প্রশিক্ষণেই আইজল এফসি ২০১৬-১৭ মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google