পুলিশ নিয়োগ মামলায় ৩৩ জায়গায় তল্লাশি সিবিআইয়ের

কেলেঙ্কারি মামলায় ফের সরব হল CBI। জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের এসআই নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জম্মু, শ্রীনগর, হরিয়ানা, গান্ধীনগর, গাজিয়াবাদ, বেঙ্গালুরু, দিল্লির ৩৩টি জায়গায় তল্লাশি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CBI west bengal

কেলেঙ্কারি মামলায় ফের সরব হল CBI। জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের এসআই নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জম্মু, শ্রীনগর, হরিয়ানা, গান্ধীনগর, গাজিয়াবাদ, বেঙ্গালুরু, দিল্লির ৩৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই।

এদিন জম্মু ও কাশ্মীর এসএসবি-র পরীক্ষা নিয়ন্ত্রণকারী খালিদ জাহাঙ্গির ও অশোক কুমারের বাড়িতে অভিযান চালায় সিবিআই-এর আধিকারিকরা। যে জায়গাগুলিতে তল্লাশি চালানো হয়েছিল তার মধ্যে প্রাক্তন চেয়ারম্যান, জেকেএসএসবি (জম্মু ও কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড) এর পরীক্ষা নিয়ন্ত্রক, জম্মু ও কাশ্মীর পুলিশের কয়েকজন কর্মকর্তা, একজন ডিএসপি (ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ) এবং সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) সহ জম্মু ও কাশ্মীর পুলিশের কিছু কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

   

জেকেএসএসবি-র প্রাক্তন চেয়ারম্যান খালিদ জাহাঙ্গির এবং জেকেএসএসবি-র পরীক্ষা নিয়ামক অশোক কুমার অবধি CBI-এর নজরে রয়েছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google