Jordan ODoherty: কলকাতার বিরিয়ানি’র প্রেমে পড়েছেন ডো’হার্টি

Jordan ODoherty কলকাতায় পা রাখার সাথে সাথে ইতিমধ্যে লাল-হলুদ সমর্থক’দের নয়নমনি হয়ে উঠেছেন তিনি। গত শনিবার প্রাক্তন আইএসএল চ‍্যাম্পিয়ান মুম্বই সিটি এফসি’কে ৪-২ গোলে হারিয়ে ডুরান্ডের শেষ ম‍্যাচে ...

By Rana Das

Published:

Follow Us
Jordan O'Doherty

Jordan ODoherty কলকাতায় পা রাখার সাথে সাথে ইতিমধ্যে লাল-হলুদ সমর্থক’দের নয়নমনি হয়ে উঠেছেন তিনি। গত শনিবার প্রাক্তন আইএসএল চ‍্যাম্পিয়ান মুম্বই সিটি এফসি’কে ৪-২ গোলে হারিয়ে ডুরান্ডের শেষ ম‍্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে ইস্টবেঙ্গল। ওইদিন শহরে পা রাখার সাথে সাথে এই জয় আসায় পায়ে বল ছোয়ানোর আগে ইস্টবেঙ্গলের সমর্থক’দের নয়নমনি হয়ে উঠেছেন ডো’হার্টি ।

কলকাতায় আসার সাথে সাথে বিরিয়ানি’র কথা শোনা গেছে এই অজি ফুটবলারের মুখে। জানিয়েছেন খাওয়ার ইচ্ছা আছে।ইতিমধ্যে কলকাতার বিরিয়ানি’র প্রেমে মজেছেন এই অজি ফুটবলার।

   

এদিকে, সূত্রের খবর অনুযায়ী আইএসএলে জর্জের বদলে অন‍্য কাউকে সহকারী কোচ হিসেবে পেতে আগ্রহী কনস্টানটাইন । তিনি চান জর্জ দায়িত্ব সামলাক জুনিয়র দল এবং আকাদেমির ।

তাহলে সহকারী হিসেবে কাকে চাইছেন লাল হলুদ কোচ ? ইতিমধ্যে সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে । এক্ষেত্রে উঠে এসেছে সম্মুগম ভেঙ্কটেশের নাম । তাকেই তিনি তার অ্যাসিস্টান্ট কোচ হিসেবে চাইছেন ।

ভেঙ্কটেশ ২০১৫ সাল থেকে ভারতীয় ফুটবল দলের সহকারী কোচের পদ সামলেছিলেন । সেই সময় ভারতের জাতীয় দলের কোচের পদে ছিলেন কনস্টানটাইন নিজে ।পরবর্তী সময়ে ভেঙ্কটেশ ২০১৯ সালে ইন্ডিয়ান অ্যারোজ দলের ম‍্যানেজারের পদ সামলেছিলেন ।এরপর ভারতের অনূর্ধ -১৯ দলকে কোচিং করানোর সুযোগ পান ।এখনও সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি ।

যেহেতু ইতিমধ্যে দুজনের একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে, তাই সেই অভিজ্ঞতা’কে এখন পুনরায় লাল হলুদের স্বার্থে কাজে লাগাতে চাইছেন কনস্টানটাইন ।আর সেই কারণে ভেঙ্কটেশ’কে আসন্ন আইএসএল মরশুমে দলে চাইছে লাল হলুদের হেড কোচ ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google