Suvendu Adhikari: আদালতে হাজিরার নির্দেশ শুভেন্দু অধিকারীকে, চাইবেন ক্ষমা?

কুণাল ঘোষের (Kunal Ghosh)  করা মামলায় শুভেন্দুকে (Suvendu Adhikary) সশরীরে হাজিরার নির্দেশ আদালতে। ২২ সেপ্টেম্বর মেট্রোপলিটন কোর্টে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারীকে। কুণাল ঘোষকে ত্যাজ্যপুত্র বলায় শুভেন্দুর বিরুদ্ধে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

কুণাল ঘোষের (Kunal Ghosh)  করা মামলায় শুভেন্দুকে (Suvendu Adhikary) সশরীরে হাজিরার নির্দেশ আদালতে। ২২ সেপ্টেম্বর মেট্রোপলিটন কোর্টে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারীকে। কুণাল ঘোষকে ত্যাজ্যপুত্র বলায় শুভেন্দুর বিরুদ্ধে মামলা।

শুভেন্দুর বিরুদ্ধে অতীতে বেশ কয়েকটি জনসভা থেকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে কটাক্ষ করেন বলে অভিযোগ। এরপরেই তাঁর বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন তৃণমূল নেতা।

   

শুভেন্দু অধিকারীর আইনজীবীরা বুধবার জানান যে, তাদের মক্কেলের বাড়ি কাঁথিতে এবং কলকাতা থেকে তা অনেক দূর হওয়ার কারণে সশরীরে হাজিরা দেওয়ার মুশকিল ।

মামলায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন বুধবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক খারিজ করেছেন। বিচারক জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে এই মামলায় সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। আগামী ২২ সেপ্টেম্বর শুভেন্দুর হাজিরার দিনও নির্দিষ্ট করেছে আদালত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google