Weather update: দুপুরের পরেই স্বস্তির বৃষ্টি নামতে পারে রাজ্যজুড়ে

গুমোট গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। আবারও একবার একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে রাত, কিছুতেই কাটছে না অস্বস্তিকর গরম আবহাওয়া (Weather)। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গুমোট গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। আবারও একবার একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে রাত, কিছুতেই কাটছে না অস্বস্তিকর গরম আবহাওয়া (Weather)। যদিও আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বিকেলের দিকে রয়েছে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস আরও জানাচ্ছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে সূর্য একেবারে সপ্তমে চড়ে থাকবে। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিতও হতে পারে। তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া মোরগ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।