দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, দুমড়ে গেল গাড়ি

ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কনভয়। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দুকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা বেতালিয়া এলাকায়৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্লাস্টিক বোঝাই লরিটি হলদিয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কনভয়। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দুকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা বেতালিয়া এলাকায়৷

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্লাস্টিক বোঝাই লরিটি হলদিয়া থেকে দিঘার দিকে যাচ্ছিল৷ উল্টো দিক থেকে অর্থাৎ কলকাতার দিকে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর গাড়ি৷ তখনই দুর্ঘটনাটি ঘটে। তবে ওই গাড়িতে ছিলেন না শুভেন্দু। অল্পের জন্য রক্ষা পায় গাড়িটি।

   

এদিন দুর্ঘটনার তীব্রতা ব্যাপক ছিল। কনভয়ের শেষের গাড়িটির বনেটের অংশ দুমড়ে মুচড়ে যায়৷ ঘটনার জেরে গুরুতর জখম হন দুই জওয়ান৷ দ্রুত তাঁদের উদ্ধার করে তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে৷
জানা গিয়েছে, কয়েক দিন আগে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে আজকের দুর্ঘটনাস্থলের ব্যবধান ১ কিলোমিটার। দুর্ঘটনার জেরে যানজট তৈরি হয়। পুলিশ যানজট পরে নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরই লরির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যান৷ লরিটিকে আটক করেছে পুলিশ৷

যদিও এবিষয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷ তিনি জখম জওয়ানদের চিকিৎসার ব্যবস্থা করে দ্রুত কলকাতার দিকে বেরিয়ে যান৷ ঘটনবার পিছনে কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google