কলকাতায় ফিরছে ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপানো এই ফুটবলার

ফের কলকাতা’র ময়দানে দেখা যেতে চলেছে উইলিস প্লাজা’কে। তবে ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে নয়,প্লাজা খেলবেন এবার ভবানীপুরের হয়ে। এবার দল গঠনের বিচারে একেবারেই পিছিয়ে নেই কলকাতার এই ক্লাব। ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Footballer Willis Plaza

ফের কলকাতা’র ময়দানে দেখা যেতে চলেছে উইলিস প্লাজা’কে। তবে ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সিতে নয়,প্লাজা খেলবেন এবার ভবানীপুরের হয়ে। এবার দল গঠনের বিচারে একেবারেই পিছিয়ে নেই কলকাতার এই ক্লাব। ইতিমধ্যে সঞ্জু প্রধান, ক্রিজো’কে সই করিয়েছে তারা। এবার সেরা তালিকায় এবার নব তম সংযোজন একসময় লাল হলুদ সমর্থক’দের নয়নমনি প্লাজা।

সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে এই তারকা বিদেশি ফুটবলারের সাথে অনেক’টা কথাবার্তা হয়েছে ভবানীপুরের,প্রায় পাঁকা তার ক্লাবে আসার বিষয়টা। ইস্টবেঙ্গলের হয়ে এই ফুটবলার খেলেছিলেন ২৪ টা ম‍্যাচ, গোল করেছিলেন ১১ টা।

   

ত্রিনিদাদ এন্ড টোব্যাগোর জাতীয় দলের এই ফুটবলার এরপর মহামেডানে’ও খেলেছিলেন। তবে কলকাতায় নিজেকে তেমন ভাবে মেলে ধরতে না পারলেও চার্চিলের ব্রাদার্সের হয়ে আগুন ঝড়িয়েছিলেন তিনি। ৩৫ ম‍্যাচে করেছিলেন ২৯ গোল। গতমরশুমে তাকে আইজলের হয়ে খেলতে দেখা গিয়েছিল৷

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google