পুজোর আগেই কলকাতায় ডিজিটাল পার্কিং, অ্যাপে বুকিং ও অনলাইন পেমেন্ট সুবিধা

কলকাতা: দুর্গাপুজোর আগেই কলকাতায় (Kolkata) চালু হতে চলেছে একীভূত (Unified) ডিজিটাল পার্কিং (Digital Parking) ব্যবস্থা। রাজ্য সরকারের উদ্যোগে শহরের সমস্ত পার্কিং নেটওয়ার্ককে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের…

kolkata-unified-digital-parking-app-launch-before-durga-puja

কলকাতা: দুর্গাপুজোর আগেই কলকাতায় (Kolkata) চালু হতে চলেছে একীভূত (Unified) ডিজিটাল পার্কিং (Digital Parking) ব্যবস্থা। রাজ্য সরকারের উদ্যোগে শহরের সমস্ত পার্কিং নেটওয়ার্ককে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। এর ফলে মোবাইল অ্যাপের মাধ্যমে চালকরা রিয়েল-টাইমে খালি পার্কিংয়ের তথ্য জানতে, আগাম পার্কিং স্লট বুক করতে এবং অনলাইনে পার্কিং ফি পরিশোধ করতে পারবেন।

শুক্রবার রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, দুর্গাপুজোর আগেই এই অ্যাপ চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রথম পর্যায়ে কলকাতা পুরসভার (KMC) প্রায় ১৫ হাজার পার্কিং স্পেস এই ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। পরে ধাপে ধাপে হাওড়া, বিধাননগর-সহ অন্যান্য পুর এলাকাতেও এই পরিষেবা সম্প্রসারণ করা হবে।

Advertisements

Also Read | তিনটি মার্কশিটই জাল! NEET পরীক্ষার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের

নতুন ব্যবস্থায় পার্কিং কর্মীদের জন্য ফটো-সহ পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি ধীরে ধীরে পার্কিং ফি সংগ্রহ সম্পূর্ণ অ্যাপ-ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাওয়া হবে।

রাজ্য সরকার বেআইনি পাড়ার পার্কিংয়ের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ সময় ধরে রাস্তার ধারে বাস, ট্যাক্সি বা ক্যাব দাঁড় করিয়ে রাখলে জরিমানা করা হবে। এছাড়াও শহরে যানজট কমাতে নতুন মাল্টি-লেভেল পার্কিং নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Also Read | ২০২৮ থেকে রাজ্যের স্কুলে নতুন সিলেবাস, NEP 2020 অনুযায়ী বড় পরিবর্তন

সরকারের আশা, নতুন এই ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালু হলে কলকাতায় পার্কিং সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে এবং বিশেষ করে দুর্গাপুজোর সময় যানবাহন পরিচালনা আরও সহজ হবে।