কলকাতা: বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (BMCH) চত্বরে সব ধরনের বিক্ষোভ, আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচির উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ডাকা ১২ ঘণ্টার অনশন কর্মসূচির ঘোষণার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে BMCH-এর পড়ুয়ারা ২৪ জুলাই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টার অনশন কর্মসূচির ডাক দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
অনশন কর্মসূচির ঘোষণার পর বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিক এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। এরপর শুক্রবার কলেজের অধ্যক্ষ সব্যসাচী দাস একটি সরকারি নির্দেশিকা জারি করে ক্যাম্পাসে সব ধরনের আন্দোলনমূলক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
নির্দেশিকায় জানানো হয়েছে, রোগীদের চিকিৎসা পরিষেবা এবং শিক্ষার পরিবেশ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কলেজ ও হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম নির্বিঘ্ন রাখতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, ক্যাম্পাসে ধর্না, জমায়েত, বিক্ষোভ, মিছিল, স্লোগান, পোস্টার লাগানো, ব্যানার টাঙানো, প্ল্যাকার্ড প্রদর্শন এবং যে কোনও ধরনের আন্দোলন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া আন্দোলনের অন্য কোনও রূপও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
এই নির্দেশ শুধু মেডিক্যাল কলেজ ভবনেই সীমাবদ্ধ নয়। বর্ধমান মেডিক্যাল কলেজের মূল হাসপাতাল, টারশিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টার, অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল, ছাত্রাবাস এবং অধ্যক্ষের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত প্রতিষ্ঠানেই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নির্দেশিকা জারির পর বিষয়টি নিয়ে অধ্যক্ষ সব্যসাচী দাসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সংবাদমাধ্যমেপ কাথে মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এ বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর পূর্ব বর্ধমানের জেলা শাসকের (DM) কাছ থেকে জানতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে। সেই আবহেই বর্ধমান মেডিক্যাল কলেজের এই প্রশাসনিক সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের





