কোচের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ, সুমিতের পাশে নীরজও সরব

দীর্ঘ দিন ধরে মানসিক নির্যাতন করছেন কোচ নেভাল সিং। অবশেষে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন ভারতের তারকা প্যারা-অ্যাথলিট সুমিত আন্তিল। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর কাছে চিঠি লিখে ...

By Sandipa Nandy

Published:

Follow Us
sumit-antil-neeraj-chopra-complaint-against-coach-mental-harassment

দীর্ঘ দিন ধরে মানসিক নির্যাতন করছেন কোচ নেভাল সিং। অবশেষে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন ভারতের তারকা প্যারা-অ্যাথলিট সুমিত আন্তিল। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন সোনাজয়ী সুমিত। তাঁকে সমর্থন করে কোচের দিকে আঙুল তুলেছেন নীরজ চোপড়াও।

কোচ নেভাল সিং দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত। কিন্তু তাঁর ব্যবহারে অতিষ্ট অ্যাথলিটরা। তাঁদের অভিযোগ, পরিবার তুলে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। এমনকি তিনি গালিগালাজ পর্যন্ত করতেন। এভাবে অ্যাথলিটদের মনোবল ভাঙার চেষ্টা করেছেন নেভাল।

   

আরও পড়ুন: “সুযোগ কেউ দেয় না, কেড়ে নিতে হয়’- রফিকের গল্পে অনুপ্রেরণার বার্তা তরুণদের

অবশেষে আর সহ্য করতে না পেরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছে চিঠি লিগে অভিযোগ জানান প্যারাঅলিম্পিক সোনাজয়ী সুমিত। তাঁর এই অভিযোগকে সমর্থন জানিয়েছেন ভারতের সোনার ছেলে নীরজ। সুমিতের নালিশ করা চিঠিতে সই করেছেন তিনিও। পাশাপাশি নবদীপ সিং এবং সন্দীপ চৌধুরীর মতো প্রথম সারির জ্যাভলিন থ্রোয়াররাও সেই চিঠিতে সই দিয়েছেন।

আরও পড়ুন: গ্রাম থেকে ইস্টবেঙ্গল জার্সি, মন্দিরার স্বপ্নপূরণের অনুপ্রেরণার গল্প

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI) বা টপস (TOPS)-এর সিইও অ্যাথলিটদের আপস করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু সুমিত প্রশ্ন তুলেছেন, “আমাদের মতো অ্যাথলিটদের অভিযোগ যদি গুরুত্ব দিয়ে না শোনা হয়, তবে জুনিয়ররা কী আশা করবে? এখনও পর্যন্ত অভিযোগের কোনও প্রাপ্তিস্বীকার করা হয়নি।”

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, নেভাল সাই- এর স্থায়ী কর্মী নয়। নেভাল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (AFI)-র মাধ্যমে জাতীয় শিবিরের সঙ্গে যুক্ত। এই বিষয়টি অ্যাথলেটিক্স ফেডারেশন খতিয়ে দেখছে। কোচ নিজে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google