East Bengal: রশিদকে নিয়ে স্বস্তি লাল-হলুদে, খেলবেন চেন্নাইয়িন ম্যাচ?

কলকাতা: আগামী ১১ই এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। উল্লেখ্য, এবারের আইএসএলে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Mohammed Rashid East Bengal

কলকাতা: আগামী ১১ই এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। উল্লেখ্য, এবারের আইএসএলে এটাই তাঁদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। তাই কিছুটা হলেও যে চাপ থাকবে অস্কার ব্রুজোর ছেলেদের সেটা বলাই চলে। গত ম্যাচে পড়শী ক্লাব তথা মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল মশাল ব্রিগেড। সেই নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দলের ফুটবলাররা। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে আসার লক্ষ্য থাকবে ইস্টবেঙ্গলের।

তবে এসবের মাঝেই সকলকে চিন্তায় ফেলে দিয়েছিল দলের তারকা ফুটবলার তথা মহম্মদ রশিদের চোট। বলাবাহুল্য, দলের আক্রমণ সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে প্যালেস্টাইনের এই দাপুটে ফুটবলারের। তাঁর অনুপস্থিতি দলের মধ্যে যে প্রভাব ফেলবে সেটা ভালো মতোই আন্দাজ করতে পেরেছিলেন সকলে। কিন্তু চোট পরিস্থিতি তাঁর বিকল্প হিসেবে কাকে নামাতে পারেন লাল-হলুদ কোচ, সেই নিয়ে ও জল্পনা দেখা দিয়েছিল গত কয়েকদিন ধরে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, খুব একটা গভীর নয় রশিদের চোট।

   

হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে গত সপ্তাহে দলের অনুশীলন চলাকালীন নাকি সতীর্থ ফুটবলারের ট্যাকেলে চোট পেয়েছিলেন এই ফুটবলার। যারফলে মনে করা হয়েছিল যে বেশ কয়েক সপ্তাহ হয়তো মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। কিন্তু পরিস্থিতি হয়তো এতটা জটিল নয়। যারফলে ফিজিওর পরামর্শের পাশাপাশি হয়তো রিহ্যাবের মধ্যে দিয়ে ফিট হয়ে উঠতে পারেন তিনি। পূর্বে চোট সমস্যায় ভুগতে হয়েছিল দলের তারকা ডিফেন্ডার কেভিন সিবিলের পাশাপাশি নাওরেম মহেশ সিংয়ের মতো ফুটবলারদের। এই পরিস্থিতিতে রশিদকে নিয়ে হয়তো বাড়তি ঝুঁকি নিতে চাইবেন না কোচ‌।

এক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন অস্কার। যারফলে আসন্ন চেন্নাইয়িন ম্যাচে আদৌও তিনি খেলবেন কিনা সেই নিয়ে থাকছে ধোঁয়াশা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google