রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসকে ঘিরে। একসময় যাকে দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে দেখা হতো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee in Lok Sabha) অবস্থান নিয়েই এখন উঠছে একের পর এক প্রশ্ন। দলীয় অন্দরের অস্থিরতা, নেতৃত্বের দ্বন্দ্ব এবং সাংগঠনিক টানাপোড়েন মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
সূত্রের দাবি, রাজ্যের অভ্যন্তরে (Abhishek Banerjee in Lok Sabha) দল কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে পুরনো নেতৃত্বের একটি অংশ, অন্যদিকে নতুন প্রজন্মের নেতৃত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা বলয়। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার দলনেতা হিসেবে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে এমন সম্ভাবনাও এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। (Abhishek Banerjee in Lok Sabha) যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি দল। তৃণমূল সূত্রের খবর, লোকসভায় দলের একাধিক সাংসদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অনেক সাংসদ নাকি নিয়মিত দলীয় বৈঠক বা সমন্বয় রক্ষার প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না। ফলে সংসদীয় দলে শৃঙ্খলা ও ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় নজর এখন তৃণমূলের সংসদীয় টিমের উপর।
এই পরিস্থিতির মধ্যেই আরও (Abhishek Banerjee in Lok Sabha) একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আয়োজিত এক কর্মসূচিতে দলের সব সাংসদের উপস্থিতি ছিল না। জানা গেছে, মাত্র ছয় জন সাংসদ ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকলেও অন্যান্য অনেক সাংসদের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে চর্চা। দলীয় শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ ঐক্য নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।
এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের পাশাপাশি দিল্লির রাজনীতিতেও তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তীব্র হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদে দলের অবস্থান দুর্বল হলে জাতীয় স্তরে তার প্রভাব পড়া অনিবার্য। সেই কারণে এখন থেকেই সাংগঠনিক পুনর্গঠন নিয়ে ভাবনা শুরু হয়েছে বলে সূত্রের দাবি।
এদিকে কেন্দ্রীয় স্তরে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিতও মিলছে। সংসদে তৃণমূলের ভাঙন আটকাতে বা পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে কেন্দ্রীয় সরকার ডিলিমিটেশন বিল নতুন করে খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে বলে খবর। একই সঙ্গে ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিলও দ্রুত সামনে আনার তোড়জোড় চলছে বলে জানা যাচ্ছে।




















