দেশে ঢুকে পড়ল বর্ষা! কেরলে শুরু ভারী বৃষ্টি! উত্তর ভারতে পৌঁছাবে কবে?

নয়াদিল্লি: প্রবল গরমের দাপট কাটিয়ে অবশেষে স্বস্তির খবর দেশবাসীর জন্য। ভারতের মূল ভূখণ্ডে আনুষ্ঠানিকভাবে পা রাখল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বৃহস্পতিবারই কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে মৌসম ...

By Moumita Biswas

Published:

Follow Us
Monsoon Arrives In Kerala

নয়াদিল্লি: প্রবল গরমের দাপট কাটিয়ে অবশেষে স্বস্তির খবর দেশবাসীর জন্য। ভারতের মূল ভূখণ্ডে আনুষ্ঠানিকভাবে পা রাখল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বৃহস্পতিবারই কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে মৌসম ভবন। আরব সাগরের বাকি অংশ ও লাক্ষাদ্বীপের পাশাপাশি কর্নাটক, তামিলনাড়ু এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশেও বর্ষার আগমন ঘটেছে। অনুকূল পরিস্থিতির জেরে আগামী কয়েক দিনের মধ্যে মধ্য ও উত্তর-পূর্ব ভারতেও বর্ষা ডানা মেলবে বলে জানিয়েছেন আবহবিদরা। (Monsoon Arrives In Kerala)

কেরলে সাধারণত বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় ১ জুন। তবে এবার সেই নির্ধারিত সময়ের চেয়ে তিন দিন দেরিতে ভারতের মূল ভূখণ্ডে পৌঁছাল মৌসুমি বায়ু। এর আগে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে ২৬ মে নাগাদই সময়ের আগে কেরলে বর্ষা চলে আসবে। কিন্তু সমুদ্রের ওপর আচমকা পরিস্থিতি বদলে থাকায় বর্ষার আগমন কিছুটা পিছিয়ে যায়। পরবর্তীতে ৪ জুনের মধ্যে বর্ষা ঢোকার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার তা অক্ষরে অক্ষরে মিলে গেল।

   

মৌসম ভবন জানিয়েছে, গত কয়েক দিন ধরে দক্ষিণ-পূর্ব আরব সাগরের ওপর ধীরে ধীরে বৃষ্টিভরা মেঘ জমা হতে শুরু করেছিল। একই সাথে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে চার কিলোমিটার উপরে শক্তিশালী পশ্চিমা বায়ুর উপস্থিতি বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি করে দেয়। কেরলে গত দু’দিন ধরেই প্রবল বৃষ্টি চলছে এবং আগামী কয়েক দিনে তা আরও বাড়বে। এর পাশাপাশি কেরলে আপাতত ভারী বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।

উত্তর ও মধ্য ভারতে বর্ষা কবে?

দক্ষিণ ভারতে বর্ষা ঢুকলেও দেশের মধ্য ও উত্তর ভাগে বর্ষা পৌঁছাতে সাধারণত কিছুটা সময় লাগে। মৌসুমি বায়ু কত দ্রুত উত্তরের দিকে এগোচ্ছে, তার ওপরই সবটা নির্ভর করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে ২৭ জুনের আগে সাধারণত বর্ষা ঢোকে না। অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো উত্তর ভারতের রাজ্যগুলিতে বর্ষা পৌঁছাতে জুনের শেষ কিংবা জুলাইয়ের শুরু হয়ে যায়। পরিস্থিতি অনুকূল থাকলে এবারও সেই চেনা সময়েই উত্তর ভারতে বর্ষা প্রবেশ করবে বলে মনে করছেন আবহবিদরা।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google