চোটে কাবু রবসন রবিনহো, বেঙ্গালুরু ম্যাচে কি দেখা যাবে বাগান তারকাকে?

সোহিনী পোড়েল, কলকাতা: কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব, ওড়িশা। ঘরের মাঠে ৪ দলকে নাস্তাবুদ করার নামই মোহনবাগান (Mohun Bagan)। টানা ৪ ম্যাচে অনবদ্য জয় পেয়েছে সবুজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
robson-Robinho-injury-update-mohun-bagan-vs-bengaluru-fc-isl

সোহিনী পোড়েল, কলকাতা: কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব, ওড়িশা। ঘরের মাঠে ৪ দলকে নাস্তাবুদ করার নামই মোহনবাগান (Mohun Bagan)। টানা ৪ ম্যাচে অনবদ্য জয় পেয়েছে সবুজ মেরুন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মাঠে নামলে রীতিমতো ভয়ে থাকে প্রতিপক্ষ। আগামী ১৪ মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে মেরিনার্সরা। এটাই চলতি আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান। এই ম্যাচের আগে রবসননের মাসেলের চোট নিয়ে বেশ চিন্তায় বাগান বাহিনী।

ওড়িশাকে ৫-১ গোলে হারায় মোহনবাগান। এই ম্যাচের পর ১ দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছেন দিমি, ম্যাকলারেনরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি ছাড়ছেন সার্জিও লোবেরার ছেলেরা। সোমবার ১ ঘণ্টার একটি ছোটো অনুশীলন করেন মেরিনার্সরা। অনুশীলনে আক্রমণাত্মক ফুটবলের ওপরেই জোর দিয়েছেন বাগান কোচ সার্জিও লোবেরা। যদিও মোহনবাগানের চিন্তার বিষয় হল রবসন রবিনহোর চোট।

   

এদিনের অনুশীলনে সাইড লাইন বরাবর হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছে রবসন রবিনহোকে। এরপর প্রশ্ন উঠতে থাকে, রবসনের চোট কতটা গুরুতর? বেঙ্গালুরু ম্যাচে কি দেখা যাবে বাগান তারকাকে? সূত্রের খবর, খুব একটা গুরুতর নয় রবসন রবিনহোর চোট। কোনও ফুটবলারের ওপরই বাড়তি চাপ দিতে নারাজ সার্জিও লোবেরা। তাই রবসন রবিনহোকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর পরের ম্যাচগুলি থেকে হয়তো দেখা যাবে তাঁকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হবে রবসনকে।

মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ২ টি অনবদ্য গোল করেছিলেন রবসন রবিনহো। এই ম্যাচে ২২ মিনিট নাগাদ জেসন কামিন্সের পাস থেকে ডিফ্লেকশন খেয়ে বল গিয়ে পড়ে তাঁর পায়ের সামনে। ব্যাস, সুযোগ মিসের কোনও প্রশ্নই নেই। জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন রবসন। এর ঠিক কয়েক মিনিটের মধ্যেই অর্থাৎ, ২৭ মিনিটে ফের জাল কাঁপান রবসন। এরপরের ম্যাচ থেকে চোটের জন্য খেলতে পারেননি তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google