বিশ্বকাপের ফাইনালে রেকর্ড ১০০ কোটি দর্শক! লক্ষ্মীলাভ হটস্টারের

২০০৭, ২০২৪, ২০২৬। তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া (T20 World Cup)। ২৪-এর পর ২৬, পর পর দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল ভারত। এখনও পর্যন্ত এই নজির ...

By Sudipta Biswas

Published:

Follow Us
t20-world-cup-2026-final-hotstar-viewership-record

২০০৭, ২০২৪, ২০২৬। তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া (T20 World Cup)। ২৪-এর পর ২৬, পর পর দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল ভারত। এখনও পর্যন্ত এই নজির করতে পারেনি কোনও দেশ। বিশ্বকাপের ফাইনালে আমেহাবাদে তাণ্ডব চালান সঞ্জু-অভিষেক-ঈশান-দুবেরা। ঠিক তেমনই যোগ্য সঙ্গ দেন বোলাররাও। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে বিশ্বজয় টিম ইন্ডিয়রা। এবারের বিশ্বকাপের ফাইনালে ভিউয়ারশিপের দিক থেকে ইতিহাস তৈরি হয়েছে। প্রায় ১০০ কোটি দর্শক দেখেছেন হটস্টারে। ফলে লক্ষ্মীলাভ হয়েছে সম্প্রচারকারী সংস্থার।

বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন দর্শকসংখ্যা ছিল ৭৪.৫ কোটি। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৮২.১ কোটিতে। যা এখনও পর্যন্ত অনলাইন ক্রিকেট সম্প্রচারের ইতিহাসে সর্বোচ্চ। ম্যাচ শুরুর আগে সমাপ্তি অনুষ্ঠানের সময় অনলাইনে দর্শক সংখ্যা ছিল ২.১ কোটি।

   

আরও দেখুনঃ খতম হবে CESC-র মনোপলি! বিল আনছে মোদী সরকার

টসের সময় তা বেড়ে দাঁড়ায় ৪.২ কোটিতে। ভারতের ইনিংস শুরুর আগেই ৬.৫ কোটি ছুঁয়ে ফেলে। ভারতের ইনিংস শেষ হওয়ার সময় দর্শকসংখ্যা ছিল ৪৩.৯ কোটি। বিরতির সময় বেড়ে দাঁড়ায় ৪৪.৩ কোটি। কিউইদের ইনিংস শুরুর সময় দর্শকসংখ্যা পৌঁছে যায় ৫০ কোটির গণ্ডিতে। নিউজিল্যান্ডের শেষ উইকেট পড়ার সময় দর্শকসংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪.৫ কোটি।

সব মিলিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বাধিক দর্শকসংখ্যা ছিল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দর্শকসংখ্যা ছিল ৫.৩ কোটি। আবার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ দর্শকসংখ্যা ছিল ৫.৯ কোটি। অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেল। মোটা অঙ্কের টাকা লাভ করল সম্প্রচারকারী সংস্থা হটস্টার।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.