আমেদাবাদের ‘অভিশাপ’ কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া, কিউই বধের স্ট্র্যাটেজি রেডি সূর্যদের

সোহিনী পোড়েল, কলকাতা: মনে পড়ে ১৯ নভেম্বর ২০২৩-এর কথা। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup FinaI)। ভারতের ঘরের মাঠ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে অপরাজিত ছিল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
india-vs-new-zealand-t20-world-cup-final-ahmedabad-curse-team-india-strategy

সোহিনী পোড়েল, কলকাতা: মনে পড়ে ১৯ নভেম্বর ২০২৩-এর কথা। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup FinaI)। ভারতের ঘরের মাঠ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে অপরাজিত ছিল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। ঘরের মাঠ, স্টেডিয়াম ভর্তি সমর্থক ছিল ভারতের। কিন্তু বিশ্বকাপ ট্রফি নিয়ে গিয়েছিল অজিরা। ৮ মার্চ ২০২৬। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এবারে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দিন কেটেছে, সময় বদলেছে। ম্যাচের ফলাফল কি পরিবর্তন হবে? উত্তর পেতে হলে এখন শুধু অপেক্ষা করতে হবে।

২০২৩ সালের পর থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ভারতের কাছে ‘অপয়া’ হিসেবে ধরা হয়। রবিবার কি ‘অপয়া’, ‘অভিশাপ’ কাটাতে পারবে টিম ইন্ডিয়া? নাকি অসহায় ভাবে আত্মসমর্পণ করবে ভারত? এখন এই সব প্রশ্নই ঘুরছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। অন্যদিকে আবার ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে কিউইদের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে খালি হাতে ফিরতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে সূর্যদের সামনে।

   

অভিষেক শর্মার অফ ফর্ম ভারতের চিন্তার কারণ। যদি একবার তাঁর ব্যাটে-বলে সমীকরণ মিলে যায়, ব্যাস তাঁকে আর আটকানোর কারও সাধ্য নেই। সুপার এইট পর্বের মরণ বাঁচন ম্যাচ হোক বা সেমিফাইনাল – ভারতের কাছে ত্রাতা হয়ে উঠেছেন সঞ্জু স্যামসন। তবে অধিনায়ক সূর্যকুমার যাদবকে তেমন চাঙ্গা দেখাচ্ছে না। ভারতের বোলিং লাইন আপ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। যদিও বরুণ চক্রবর্তীর ‘রহস্য’ ঘূর্ণি মিসিং। ভারতের মাথাব্যাথার কারণ হতে পারে ফিন অ্যালেন। ইডেনে মাত্র ৩৩ বলে ১০০ রান করেছেন তিনি। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। নিয়ম অনুযায়ী, ম্যাচের ৩০ মিনিট আগে অর্থাৎ, ৬.৩০ মিনিটে টস হবে।

ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, র্যাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google