বিজেপির মাস্টারস্ট্রোক! নীতীশ দিল্লিতে, বিহারের মসনদে গেরুয়া শিবির?

পাটনা: বিহারের রাজ্য রাজনীতিতে ফের বড়সড় রদবদলের জোরালো ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) এবার রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি (BJP)। আর এই জল্পনা ...

By Moumita Biswas

Published:

Follow Us
Nitish Kumar Rajya Sabha Move

পাটনা: বিহারের রাজ্য রাজনীতিতে ফের বড়সড় রদবদলের জোরালো ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) এবার রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি (BJP)। আর এই জল্পনা সত্যি হলে, বিহারের মুখ্যমন্ত্রীর গদিতে যে গেরুয়া শিবিরেরই কোনও নেতা বসতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

নীতীশকে দিল্লিতে সরানো কি বিজেপির ‘মাস্টারস্ট্রোক’?

বিহারের রাজনীতির অবিসংবাদিত ‘মধ্যমণি’ হলেন জেডিইউ (JDU) সুপ্রিমো নীতীশ কুমার। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক কেরিয়ার আবর্তিত হয়েছে বিহারকে কেন্দ্র করেই। তবে বারবার শিবির বদল করার কারণে রাজনৈতিক মহলে তাঁকে ‘দলবদলু’ বা ‘পাল্টিরাম’ তকমাও দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই কখনও এনডিএ (NDA), তো কখনও বিরোধী মহাগঠবন্ধন, নিজের সুবিধামতো জোট বদলেছেন তিনি। এই পরিস্থিতিতে বিহারের মাটি থেকে সরিয়ে নীতীশ কুমারকে সোজা রাজধানীতে (রাজ্যসভায়) নিয়ে আসার এই ভাবনা বিজেপির অন্যতম বড় কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।

   

কী হতে পারে নতুন রাজনৈতিক সমীকরণ? Nitish Kumar Rajya Sabha Move

শোনা যাচ্ছে, নীতীশ কুমারের ছেলে নিশান্ত এবার সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন। নীতীশ রাজ্যসভায় গেলে নিশান্তকে সামনে রেখে জেডিইউ কতটা শক্তিশালী থাকবে, তা নিয়ে সন্দিহান একাংশ। আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে বিজেপি।

বিহারের রাশ আলগা হলেই মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হয়ে উঠবে গেরুয়া শিবির। সেক্ষেত্রে বর্তমান উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নীতীশ-পুত্র নিশান্তকে করা হতে পারে তাঁর ডেপুটি বা উপমুখ্যমন্ত্রী।

ভোটব্যাঙ্কে কতটা প্রভাব পড়বে?

বিহার বিধানসভায় বর্তমানে এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই সরকার পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে মূল প্রশ্ন হলো, নীতীশের এই অনুপস্থিতি জেডিইউ-এর ভোটব্যাঙ্কে ঠিক কতটা প্রভাব ফেলবে?

বিহারে এখনও নীতীশ কুমারের জনপ্রিয়তা অটুট। কিন্তু তিনি রাজ্য রাজনীতি থেকে সরে দাঁড়ালে দলের রাশ কার হাতে যাবে এবং নতুন নেতৃত্ব সেই রাশ শক্ত হাতে সামাল দিতে পারবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।