East Bengal : ওগবেচেকে নিয়ে চলছে দড়ি টানাটানি, ইস্টবেঙ্গলও আছে লড়াইয়ে

দলবদলের বাজারে আলোচনার কেন্দ্র বিন্দুতে বার্তলোমিউ ওগবেচে। একাধিক দল তাঁকে পেতে আগ্রহী। ইস্টবেঙ্গলও (East Bengal) রয়েছে এই দড়ি টানাটানি খেলায়। এখনও পর্যন্ত যা খবর, বার্তলোমিউ ওগবেচেকে ধরে রাখতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দলবদলের বাজারে আলোচনার কেন্দ্র বিন্দুতে বার্তলোমিউ ওগবেচে। একাধিক দল তাঁকে পেতে আগ্রহী। ইস্টবেঙ্গলও (East Bengal) রয়েছে এই দড়ি টানাটানি খেলায়।

এখনও পর্যন্ত যা খবর, বার্তলোমিউ ওগবেচেকে ধরে রাখতে চাইছে হায়দরাবাদ এফসি। এটিকে মোহন বাগানও আগ্রহী এই গোলমেশিনকে সই করাতে। পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। ওগবেচের লাল হলুদে যাওয়ার জল্পনা অনেকেই উড়িয়ে দিয়েছিলেন। তবে ফুটবল মহলের একাংশের জোরালো দাবি, পিকচার আভি বাকি হ্যায়।

   

আরও পড়ুন: ATK Mohun Bagan : বাগানে আর হয়তো বাজবে না কৃষ্ণার বাঁশি

আগামী মরশুমে আর হয়তো এটিকে মোহন বাগানে দেখা যাবে না রয় কৃষ্ণাকে। ক্লাব যে একজন গোল স্কোরারের সন্ধানে রয়েছে এ কথা অনেকেই মনে করছেন। শোনা গিয়েছে যে আলভারো ভাস্কুয়েজের সঙ্গে বাগানের কথা অনেকটা এগিয়েছে। তাঁকে চূড়ান্ত করতে পারলে আর হয়তো ওগবেচের জন্য চেষ্টা চালাবে না সবুজ মেরুন শিবির। সেক্ষেত্রে লড়াইয়ে থেকে যাবে হায়দরাবাদ এফসি এবং ইস্টবেঙ্গল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google