‘অভিযান ব্রহ্মশিরা’য় ভারতীয় সেনা, রান ও ক্রিক সেক্টরে পরীক্ষা যৌথ যুদ্ধক্ষমতার

কলকাতা: ভারতীয় সেনা দক্ষিণ কমান্ডের উদ্যোগে রান ও ক্রিক সেক্টরে অনুষ্ঠিত হল ‘অভিযান ব্রহ্মশিরা’ (Exercise Brahmashira)। এটি ছিল ত্রিসেনা মহড়া ‘ত্রিশূল’-এর অংশ, যেখানে সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী-এই তিন বাহিনীর পাশাপাশি ...

By Moumita Biswas

Published:

Follow Us
Exercise Brahmashira Tri-Service

কলকাতা: ভারতীয় সেনা দক্ষিণ কমান্ডের উদ্যোগে রান ও ক্রিক সেক্টরে অনুষ্ঠিত হল ‘অভিযান ব্রহ্মশিরা’ (Exercise Brahmashira)। এটি ছিল ত্রিসেনা মহড়া ‘ত্রিশূল’-এর অংশ, যেখানে সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী-এই তিন বাহিনীর পাশাপাশি অংশ নেয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) ও সীমান্তরক্ষী বাহিনী (BSF)। লক্ষ্য-স্থল, সমুদ্র ও আকাশ, তিন ক্ষেত্রেই দ্রুত ও সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা যাচাই।

সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে সমন্বয়

দক্ষিণ কমান্ডের তত্ত্বাবধানে এই মহড়ায় সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে নিখুঁত সমন্বয়ের দৃষ্টান্ত গড়ে তোলা হয়েছে। মহড়ায় স্থল, নৌ ও বিমান, তিন ক্ষেত্রের সমন্বিত অভিযান পরিচালনায় ব্যবহৃত হয়েছে আধুনিক Joint Control Centre, Joint Task Force এবং Multi-domain Operational Infrastructure। সেনার এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অনুশীলনের মূল উদ্দেশ্য ভারতের ‘Decade of Transformation’ কর্মসূচির প্রতিফলন ঘটানো, যেখানে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কাঠামো এবং অভিযোজিত যুদ্ধনীতি একত্রে প্রয়োগ করা হয়েছে।

   

এই মহড়া ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘Military-Civil Fusion’ এবং ‘Whole-of-Nation Approach’-এর প্রতীক-অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি অংশের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিরক্ষা প্রস্তুতির সর্বোচ্চ মাত্রা নিশ্চিত করা। সেনার ভাষায়, এটি ভারতের সশস্ত্র বাহিনীর সেই সক্ষমতার প্রদর্শন, যা যেকোনও পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

একাধিক ত্রিসেনা অনুশীলনের ধারাবাহিক পর্ব Exercise Brahmashira Tri-Service

দক্ষিণ কমান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ-এর নেতৃত্বে অনুষ্ঠিত এই মহড়া ছিল একাধিক ত্রিসেনা অনুশীলনের ধারাবাহিক পর্ব। এর মধ্য দিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষা দর্শনের মূল মন্ত্র—‘JAI’ (Jointness, Atmanirbharta and Innovation)—এর বাস্তব প্রয়োগ তুলে ধরেছে।

সেনা সূত্রে জানানো হয়েছে, ‘ব্রহ্মশিরা’ শুধু কৌশলগত অনুশীলন নয়, বরং এটি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিশা—একই সঙ্গে যৌথতা (Jointness), আত্মনির্ভরতা (Atmanirbharta) এবং নবপ্রবর্তন (Innovation)-এর বাস্তব রূপ।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google