Ukraine War: রুশ হামলার মাঝেই তিন দেশের প্রধানমন্ত্রী কিয়েভ সফরে, পড়ছে বোমা

ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে ট্রেনে করে কিয়েভ যাচ্ছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। আল জাজিরার খবর, তাঁরা ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন। সেখানে রুশ সেনার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে ট্রেনে করে কিয়েভ যাচ্ছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। আল জাজিরার খবর, তাঁরা ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন। সেখানে রুশ সেনার হামলা চলছে। (Ukraine War)

বিবিসির খবর, এই তিন প্রধানমন্ত্রী ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি হিসেবে ইউক্রেনে যাচ্ছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের কাছে তারা দেশটির জন্য বড় ধরনের প্যাকেজের বিস্তারিত সুস্পষ্টভাবে তুলে ধরবেন। সম্প্রতি ভার্সাই নগরীতে হওয়া ইইউ সম্মেলন থেকে এই সফরের উদ্যোগ নেওয়া হয়। তাদের বহনকারী ট্রেনটি ইতোমধ্যে পোলিশ-ইউক্রেন সীমান্ত পেরিয়ে কিয়েভ যাবে।

   

ন্যাটো রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে না, কিন্তু রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে যতটুকু পারা যায় সাহায্য করবে বলে জানিয়েছে। সেই কারণে ইউক্রেনে যাচ্ছেন ন্যাটো সদস্য দেশের তিন প্রধানমন্ত্রী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google