অপারেশন গঙ্গার মধ্যেই ইউক্রেন থেকে ছাত্রদের ফেরাতে আর্জি মমতার

ইউক্রেন ইস্যুতে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেনে আটকে থাকা একাধিক ভারতীয় পড়ুয়াকে নিয়ে তিনি চিন্তিত, সেই নিয়ে একের পর এক টুইট করলেন। সেইসঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইউক্রেন ইস্যুতে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেনে আটকে থাকা একাধিক ভারতীয় পড়ুয়াকে নিয়ে তিনি চিন্তিত, সেই নিয়ে একের পর এক টুইট করলেন। সেইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়লেন।

মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘প্রত্যেকটা জীবন খুবই মূল্যবান। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের জন্য খুবই চিন্তিত। পড়ুয়াদের ফেরাতে কেন এত সময় নেওয়া হচ্ছে? কেন আগে ব্যবস্থা নেওয়া হল না? আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক বিমানের ব্যবস্থা করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পড়ুয়াকে ফিরিয়ে আনা হোক।’

   

সম্প্রতি ইউক্রেন ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চিঠিতে পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সবাই পাশে আছি। যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে।’

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google