অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাগা, তুলোধনা করলেন তেলেঙ্গানার মন্ত্রীকে

অবশেষে সামান্তার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাগা চৈতন্য(Naga Chaitanya)। সম্প্রতি তেলেঙ্গানার মন্ত্রী কোন্ডা সুরেখার নাগা চৈতন্য এবং সামন্তা প্রভুর বিবাহ বিচ্ছেদ নিয়ে বির্তকিত মন্তব্য করেছিল। তার পর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অবশেষে সামান্তার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাগা চৈতন্য(Naga Chaitanya)। সম্প্রতি তেলেঙ্গানার মন্ত্রী কোন্ডা সুরেখার নাগা চৈতন্য এবং সামন্তা প্রভুর বিবাহ বিচ্ছেদ নিয়ে বির্তকিত মন্তব্য করেছিল। তার পর থেকে উত্তাল হয়ে ওঠে চারিদিক। এরপরই বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাগা।

তেলেঙ্গানার মন্ত্রী কোন্ডা সুরেখার বলেন, ‘কেটি রামা রাওয়ের জন্যে সামান্থার ডিভোর্স হয়েছে। উনি তৎকালীন সময়ে মন্ত্রী ছিলেন। আর বিভিন্ন নায়িকাদের ফোনে আড়ি পাতত। আড়ি পেতে অভিনেত্রীদের হাঁড়ির খবর খুঁজে বের করত। তারপর ব্ল্যাকমেইল করত। অভিনেত্রীদের মাদকের নেশা ধরাতে বাধ্য করত একপ্রকার। তাঁদের ডিভোর্সও নিতে হত শেষমেশ। একথা সবাই জানেন। সামান্থা জানে, নাগা চৈতন্য জানে, ওদের বাড়ির লোক জানে।’ এই মন্তব্যর পরে উত্তাল হয়ে ওঠে চারিদিক। যদিও ইতিমধ্যেই নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তেলেঙ্গানার মন্ত্রী কোন্ডা সুরেখার ।

   

এই মন্তব্যের প্রসঙ্গে নাগা তেলেঙ্গানার মন্ত্রীকে তুলো ধনা করে নাগা চৈতন্য (Naga Chaitanya) তার সমাজ মাধ্যমে লেখেন, ‘বিচ্ছেদের সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক একটি সিদ্ধান্ত যা একজনকে নিতে হয়। অনেক চিন্তাভাবনার পর, আমি এবং আমার প্রাক্তন পত্নী বিচ্ছেদের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম আলোচনার ভিত্তিতে। তবে এ পর্যন্ত বিষয়টি নিয়ে বিভিন্ন ভিত্তিহীন এবং সম্পূর্ণ হাস্যকর গসিপ তৈরি হয়েছে।

আমি আমার পূর্বের পত্নী এবং সেই সঙ্গে আমার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধার কারণে এই সমস্ত কিছু নিয়ে নীরব রয়েছি। আজ, মন্ত্রী কোন্ডা সুরেখা গেরুর যে দাবি করা হয়েছে তা কেবল মিথ্যাই নয়, এটি একেবারেই হাস্যকর এবং অগ্রহণযোগ্য। নারীরা সমর্থন ও সম্মান পাওয়ার যোগ্য। মিডিয়ার শিরোনামের জন্য সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তের সুবিধা নেওয়া এবং শোষণ করা লজ্জাজনক।’

প্রসঙ্গত, নাগা এবং সামান্থার বিবাহবিচ্ছেদের খবর সামনে আসে ২০২১ সালে। এর পর তারকা দম্পতি তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। ইতিমধ্যেই নাগা বিয়ে করেছেন শোবিতা ধুলি পালকে।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google